রবিবার, 19 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবি প্রেসক্লাবের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টে শুরু

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ - ১১:২২ পূর্বাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের উদ্যোগে ভূকল্প নিবেদিত ১ম অন্ত:ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টে শুরু হয়েছে।

‎‎শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্যাডমিন্টন টুর্নামেন্টেটি উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ড. মো. রাশেদুল হক, মো. গালিব হাসান। জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপ পরিচালক কাজী মো: আনিসুর রহমান, পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো: জালাল উদ্দিন, পরিবহন পুলের সেকশন অফিসার মো: আবু ইউনুস ও বাস চালক আব্দুর রহিম প্রমূখ।

‎‎এসময় ড. কামরুজ্জান খান বলেন, “বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন, বিভাগগুলো সময় নিয়ে নিয়ে খেলছে এটা খুব ভালো লাগছে। প্রেসক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে টুর্নামেন্টের আয়োজন করেছে। তোমাদের সফলতা কামনা করি। আশা করি এই ধারাবাহিকতা বজায় রেখে তোমরা সামনে এগিয়ে যাবে।”

‎‎এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক নাজমুল হুদা শিথিল, অর্থ সম্পাদক মিন শাহরিয়ার রহমান নিলয়, প্রচার সম্পাদক সাব্বির ইফতেকার সাকিব, কার্যকরী সদস্য এমরান হোসেন তানিমসহ আরো অনেকে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চোকার্স-এর তকমা ঘুচালো প্রোটিয়ারা

উলিপুরে ইঞ্জিনিয়ার আবু সঈদ জনির ঈদের শুভেচ্ছা

মুক্তি পেলেন ৩০ বছর ২ মাস ১৯ দিন কারাভোগ করা লাখাইর কনু মিয়া

টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব উদযাপিত

পটুয়াখালীতে “প্রাউড অফ পটুয়াখালী ” আয়োজন করেছে ফ্রি ব্লাড চেকিং ক্যাম্পেইন

ঈদুল আজহা উপলক্ষে ৩ গরু, ১ খাসি কোরবানি দিলো বাকৃবি ছাত্রশিবির

সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান,৬০ হাজার টাকা জরিমানা

বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

ভোররাতে বাকৃবির পরিবহন শাখা থেকে মাইক্রোবাস চুরি