সোমবার, 20 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাইনীমুখ বাজারে ভোক্তা অধিকার আইন ২০০৯ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রতিবেদক
মঞ্জুরুল ইসলাম লিটন
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ - ৪:৩৯ অপরাহ্ন
ভোক্তা অধিকার

পার্বত্য রাঙামাটি লংগদু মাইনীমুখ বাজারে  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও  মেয়াদ উত্তীর্ণ পন্য ওসুধের দাম অতিরিক্ত নেওয়ার অভিযোগে   (সোমবার ২০ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকায় লংগদু উপজেলার একমাত্র বৃহত্তম  বাজার মাইনীমুখ বাজারে ভোক্তা অধিকার  আইন ২০০৯ অভিযান পরিচালনা করেন উপজেলা  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ। 
এ সময় অতিরিক্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান এবং গুদামে অভিযান চালানো হয়। সেই সাথে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য  সহ অন্যান্য বিষয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ওসুধের ধার্যকৃত অধিক মূল্য নেওয়ায়  মাইনীমুখ বাজারের মাষ্টার ফার্মেসী পল্লী চিকিৎসক আলাউদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা ও ইছামতি স্টোর মোঃ ফারুককে পন্যের মেয়াদ  উত্তীর্ণ হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানিয়ে ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়া ও মেয়াদ উত্তীর্ণ পণ্য না বিক্রি করা  ব্যবসায়ীদের সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খানসামায় এক মঞ্চে ৫ শিক্ষক ও ২ কর্মচারীর বিদায় সংবর্ধনা

শেকৃবিতে চলছে শিবিরের দুদিন ব্যাপি প্রকাশনা উৎসব

Devil Fish’ Invasion: How an Aquarium Pet is Devastating Bangladesh’s Rivers

খুলনা সহ আরো দুটি বিভাগে হবে খুবির ভর্তি পরীক্ষা

ইবির চারুকলা বিভাগের নতুন সভাপতি ড. কামরুল হাসান

গেজেটকে হাতিয়ার বানিয়ে নগর ভবন দখলের রাজনীতি, নিরব সরকার

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার জানাযায় মোবাইল চুরির হিড়িক

হোসেনপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার আটশত চারা বিতরণ শিক্ষার্থীদের হাতে ৪টি করে চারা তুলে দিলেন ইউএনও কাজী নাহিদ ইভা

বেনাপোলে এসএ পরিবহনের মাধ্যমে পণ্য পাচারের সময় প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার