মঙ্গলবার, 21 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে দুদকের মামলায় সাবেক এসআই ও তার স্ত্রী কারাগারে

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ - ১০:১৭ অপরাহ্ন

যশোরে দুদকের মামলার আসামি সদর আদালতের সাবেক  এসআই শফিকুল ইসলাম ও তার স্ত্রী মোমেনা খাতুন মঙ্গলবার সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে আত্মসমর্পণ করেছেন। বিচারক সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) শেখ নাজমুল আলম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাড. আশরাফুল আলম বিপ্লব। তিনি জানান, আত্মসমর্পণকারী এসআই শফিকুল ইসলাম ও মোমেনা খাতুন যশোর শহরের নতুন খয়েরতলাস্থ ভাষ্কর্যের মোড় এলাকার বাসিন্দা।

দুদকের মামলা সূত্রে জানা গেছে, জ্ঞাত আয় বহির্ভূত ৫৭ লাখ ৯৬ হাজার ৯৪৩ টাকার সম্পদ অর্জন এবং পরষ্পর যোগসাজসে দুদকের কাছে ২৫ লাখ ৯৯ হাজার ৮৮১ টাকার সম্পদ গোপন করার অভিযোগে ২০২২ সালের ২ আগস্ট এসআই শফিকুল ইসলাম ও তার স্ত্রী মোমেনা খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরে মামলাটি দায়ের করেছিলেন সংস্থার তৎকালীন সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন। এই মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ৩০ জুন যশোরের সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে চার্জশিট দাখিল করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মুহা. অহিদুর রহমান। ওই মামলায় মঙ্গলবার চার্জশিটভুক্ত আসামি এসআই শফিকুল ইসলাম ও তার স্ত্রী মোমেনা খাতুন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগের ২ কর্মীকে আটক করছে আরএমপি

প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র আর নেই

ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম শুরু

মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

গাজী টায়ারস অগ্নিকাণ্ডে ঘটনায় ৫ যুবক গ্রেপ্তার

সারাদিন ভাংড়ি সংগ্রহ করে চলে যাদের জীবন

হবিগঞ্জ বিজিবির অভিযান, ৩ দিনে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও যানবাহন আটক

গবেষণার জন্য প্রণোদনা পাবে শিক্ষার্থীরা : যবিপ্রবি উপাচার্য

নতুন দলের শীর্ষ ৯ পদের ৮ জনই ঢাবি শিক্ষার্থী!

মুখ ফুটে নয়, বাবার ভালোবাসা প্রকাশ পায় নিঃশব্দ ত্যাগে-বাকৃবি শিক্ষার্থী