বুধবার, 22 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে মদসহ বাঁধন বিশ্বাস গ্রেফতার

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ - ১:৫৬ অপরাহ্ন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: 
নড়াইল ডিবি পুলিশের অভিযানে চার বোতল মদসহ একজন গ্রেফতার। বাঁধন বিশ্বাস(২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত বাঁধন বিশ্বাস (২৪) নড়াইল জেলার সদর থানাধীন ভাদুলীডাঙ্গা গ্রামের উত্তম বিশ্বাসের ছেলে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে নড়াইল সদর থানা পৌরসভাধীন দক্ষিণ নড়াইল গ্রামস্থ পাসপোর্ট অফিস হতে মুলিয়াগামী বট গাছের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ অহিদুর রহমান ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বাঁধন বিশ্বাস (২৪)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে চার বোতল মদ জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ভুরুঙ্গামারীতে তিনটি ইটভাটাকে তিন লক্ষ টাকা জরিমানা।

নাগেশ্বরীতে প্রকৌশলী আসিফ ইকবাল রাজীবের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তোলপাড়

বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ

পোরশায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

দূর্ঘটনা রোধে রাবি ছাত্রদলের ট্রাফিক সিগনাল স্থাপন

ইবিতে নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব বিষয়ক আলোচনা সভা

ধর্ষণের বিরুদ্ধে ডিআইইউর দ্বিতীয় দিনের আন্দোলন

কীটনাশক নির্ভরতা কমাবে বিটি বেগুন- বাকৃবির অধ্যাপক

পোরশায় ভি জি এফ কার্ড ধারীদের মাঝে চাউল বিতরণ

পাবিপ্রবি উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত