শনিবার, 25 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় বিক্রি হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় ২য় গেটে

প্রতিবেদক
ALAOL Karim
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ - ৩:৪৪ অপরাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২য় গেইট সংলগ্ন দোকানগুলিতে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রি করার অভিযোগ উঠে এসেছে। আজ সকাল ১১টার দিকে, “মেসার্স অভি ভ্যারাইটিজ স্টোর” নামক একটি দোকানে মেয়াদোত্তীর্ণ মাউন্টেন ডিউ বিক্রির সময় দোকানীকে হাতেনাতে ধরা পড়ে। দোকানটি, সেই সাথে রেফ্রিজারেটরে উপস্থিত মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়ও বিক্রির উদ্দেশ্যে প্রকাশ্যে প্রদর্শিত হচ্ছিল।

এ ব্যাপারে এক শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এসব দোকানে যথাযথ তদারকি না থাকায়, দোকানীরা নিয়মিতভাবে এমন অনিয়ম ও দুর্নীতি করছে। তারা জানেন না যে, মেয়াদোত্তীর্ণ পানীয় খাওয়ার ফলে শারীরিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে, অথচ তারা এসব বিক্রি করে চলেছে।

বাজার কমিটি’র সভাপতি গাজী আব্দুল্লাহ আল মামুন জানান, দোকানীদের অবহেলা এবং আলসেমির কারণে এমন ঘটনা ঘটছে। তিনি বলেন, এই ধরনের অনিয়ম বন্ধ করতে তিনি ব্যবস্থা নিবেন।

মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির বিষয়টি স্বাস্থ্যসম্মত এবং আইনগতভাবে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এর জন্য জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হয়। এর আগেও, একই এলাকায় “কামরুল স্টোর” নামক এক দোকানে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রি করার সময় দোকানী মো: কামরুলকে ধরাও পড়েছিল। তবে সেসময়, তাকে মৌখিক মুচলেকা দেওয়ার শর্তে সাধারণ ক্ষমা করা হয়েছিল এবং কোনও কঠোর পদক্ষেপ নেয়া হয়নি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

১৩ মে সন্ধ্যায় এ ইউনিটের ফলাফল, আসছে চূড়ান্ত আবেদনের নির্দেশনা

খুবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা

ফুলবাড়ীতে যুব সংঘ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে শীত বস্ত্র বিতরণ

নোয়াখালীতে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

এল নিনোর ছোবলে হুমকিতে কৃষি

গোপালগঞ্জে আরও 2 আওয়ামী লীগ নেতা গ্রেফতার

যবিপ্রবিতে উন্নত মম শিরের বৃক্ষরোপণ কর্মসূচি

ইবির বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির সভাপতি আঁখি, সম্পাদক আইভি

হোসেনপুরে ইশা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের