বুধবার, 29 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিনের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ক্ষুব্ধ বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ - ৪:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অন্তর্ভুক্ত ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ করেছেন। তাদের দাবি ক্লাসরুম সংকট, নষ্ট প্রজেক্টর, জরাজীর্ণ ক্লাসরুম এবং ওয়াশরুমের বেহাল দশার মতো নানা সমস্যা সম্পর্কে প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

এসময় উপস্থিত ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা জানান, আমাদের ক্লাসরুম ৩টি এবং এর বিপরীতে ব্যাচ মোট ৬টি। দেখা যায়, অনেকসময় রুটিনে ক্লাস ওভারল্যাপ হলে ক্লাসরুম ই পাওয়া যায় না। আজও একজন শিক্ষক ক্লাসরুম ফাঁকা না পেয়ে ক্লাস না নিয়েই চলে যান। এছাড়াও ক্লাসের প্রজেক্টর নষ্ট, ফ্যান নষ্ট, ওয়াশরুম নষ্ট, ক্লাসরুমের পাশাপাশি ক্লাসে সিটেরও সংকট, ৩০ জনের ক্লাসে ৫০ জনকে ক্লাস করতে হয়, ল্যাবের অবস্থাও করুণ। আমরা কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিনের কাছে এসব বিষয় নিয়ে প্রায় চারমাস আগে কথা বলি কিন্তু তিনি শুধু আশ্বাস দিয়েই ক্ষান্ত।

এ বিষয়ে ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগে অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে ক্লাসরুম সংকট, ল্যাব ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে অভিযোগ করে আসছে। এই বিষয়টা শিক্ষার্থী ও শিক্ষক ডিনকে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা নেয় নি। পরে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়ে আসে।

চারমাস আগে ক্লাসের দুরবস্থার বিষয়টি অবহিত  করার ব্যাপারে জিজ্ঞেস করলে বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো জয়নাল আবেদীন বিষয়টা অস্বীকার করেন।

তিনি বলেন, এ বছর নতুন শিক্ষার্থী ভর্তি হওয়াতে ক্লাসরুমের দরকার। বায়োইনফরম্যাটিকসে মাত্র ২ টি ক্লাসরুম। ফুড ইঞ্জিনিয়ারিং এ ২ টি মাস্টার্স ডিগ্রি হওয়াতে রুমের সংকট হচ্ছে। রুটিন বিন্যাসে পরিকল্পনা ত্রুটির কারণে ক্লাসের অধিক্রমণ হচ্ছে। ছাত্র উপদেষ্টা ও প্রক্টর এসে মেইন বিল্ডিংয়ে সাময়িকভাবে একটি রুমের ব্যবস্থা করেছেন।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীদের ফুড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের তুলনায় বেশি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীরা আজকে অভিযোগপত্র দিয়েছে, এর আগে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

প্রসঙ্গত, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে বিএসসি ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং সহ বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং তিনটি ডিগ্রি প্রদান করে থাকে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ

‘গ্রীন ভয়েস’ এর পাবিপ্রবি শাখার আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান

শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে দশ সদস্যের টিম

ভুরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা শোভনের বাবা গ্রেফতার

শেকৃবি থেকে গ্রেফতার আ.লীগের লিফলেট বিতরণকারী সেই মুকিব মিয়া

নাগেশ্বরী টেকনিক্যাল ইন্সটিটিউটে ফর্ম পূরণ নিয়ে উত্তেজনা, শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা ও অফিস কক্ষে ভাঙচুর

লংগদুতে জামায়াত কর্তৃক ২ শতাধিক কম্বল বিতরণ

মাভাবিপ্রবিতে ‘পর্দা কর্ণার’ স্থাপনের দাবি, প্রশাসনের দৃষ্টিপাত চান নারী শিক্ষার্থীরা

বোর্ডের ফল জালিয়াতির অভিযোগে সচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা