শুক্রবার, 31 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে গুলিবিদ্ধ হানিফ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ - ৪:৩৮ অপরাহ্ন

যশোরে গুলিবিদ্ধ মোহাম্মদ হানিফ মারা গেছেন।গত মোহাম্মদ হানিফ বৃহস্পতিবার মধ্যরাতে তিনি ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শুক্রবার সকালে তার লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হানিফের স্ত্রী শিরিন জানান,ঢাকাতে নিয়ে যাওয়ার ঢাকা মেডিকেলে তার বড় একটি অপারেশন করা হয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন তিনি। পরে আইসিইউতে নেয়ার প্রস্ততি চলছিলো। এমন সময় হানিফ মারা যান। তিনি জানান, ঐদিন সকালে বার বার হানিফকে কল করেছিলো চেয়ারম্যান টুটুল। এক পর্যায় টুটুল বাড়ি থেকে বের হন। রাতে জানতে পারেন গুলিবিদ্ধ হয়েছেন হানিফ।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, এ ঘটনার সাথে জড়িতদের আটকের বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। তিনি আরো বলেন, পুলিশ বলেছে চেয়ারম্যান টুটুলকে আটক করলেই বিস্তারিত জানা যাবে। 

গত বুধবার  গভীর রাতে হানিফকে গুলিবিদ্ধ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল। এরপরই তিনি পালিয়ে যান। এসময় মদ্যপ অবস্থায় ছিলেন গুলিবিদ্ধ হানিফ। যশোর  হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি মারা যান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নেওয়াশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পর্দাই হোক নারীর আসল পরিচয়

কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন।

কুবিতে খিচুড়ি ভোজকে কেন্দ্র করে সমন্বয়কদের একাংশের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

রঙিন চালের পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার: বাকৃবির গবেষকদলের নতুন চমক

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ ও কৃষক নির্যাতন: পতাকা বৈঠকে উত্তেজনা প্রশমনের উদ্যোগ

রংপুরে অনুষ্ঠিত হলো NUSDF স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২৫

শ্রেষ্ঠ মেডিকেল অফিসার হিসেবে অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ডা. নিলুফা ইয়াসমিনকে মুক্তি ডায়াগনস্টিকের শুভেচ্ছা

যশোরে টিসিবির পণ্য ভাগাভাগি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিতরণ বন্ধ