মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মেডিকেল শিক্ষার্থী তামান্নার শিক্ষার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৪৪ অপরাহ্ন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় পটুয়াখালী মেডিকেল কলেজে সদ্য চান্সপ্রাপ্ত শিক্ষার্থী মোসাম্মাৎ তামান্না আক্তার ফারজানাকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

 

৪ ফেব্রুয়ারি পটুয়াখালী মেডিকেল কলেজ  হাসপাতালের সভা কক্ষে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর বরিশাল বিভাগীয় মনিটর, অ্যাব বরিশাল চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ডঃ মুহাম্মদ মামুন অর রশিদ, অ্যাব বরিশাল চ্যাপ্টারের সহ-সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম, অ্যাব বরিশাল চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ডক্টর হাসিব মোহাম্মদ তুষার, অ্যাব পটুয়াখালী চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ডক্টর রাহাত মাহমুদ, পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আনোয়ার হোসেন বাবলু, বরিশাল জেলা ড্যাব এর কার্যকরী সদস্য ডাক্তার মোহাম্মদ মহিবুল্লাহ, ড্যাব এর আজীবন সদস্য ডাক্তার মীর  শহিদুল হাসান শাহীন, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন,  গলাচিপা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মইন,  সদস্য জলিল মিয়া ও সাবেক ছাত্রদল নেতা মোঃ নুরুল ইসলাম শুভ। উল্লেখ্য যে মোসাম্মৎ তামান্না আক্তার পটুয়াখালী মেডিকেল কলেজে ২০২৪ ২০২৫ সেশনের সদ্য  ভর্তি কৃত  একজন শিক্ষার্থী তার পিতা মোহাম্মদ আলাউদ্দিন মাতা সালেহা বেগম, ইউনিয়ন গোয়ালখালি, উপজেলা গলাচিপা,জেলা পটুয়াখালী। 

 

উক্ত শিক্ষাবৃত্তি প্রধান অনুষ্ঠানে তামান্নার পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার পিতা, মাতা ও চাচা আলম গাজী। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর বরিশাল বিভাগীয় মনিটর প্রফেসর ডঃ মোঃ মামুন অর  রশিদ  বাংলাদেশ  জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের  পক্ষে শিক্ষার্থী ফারজানা আক্তার তামান্নার হাতে  ভর্তির সমুদয় অর্থ  তুলে দেন। শিক্ষার্থী ফারজানা আক্তার তামান্না ও তার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও  দীর্ঘায়ু কামনা করেন। একই সাথে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গলাচিপা দশ মিনার গণমানুষের নেতা জনাব হাসান মামুনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে হল প্রীতিভোজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী

হাবিপ্রবিতে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডিআইইউতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা: যুক্তি মেধা ও শ্রেষ্ঠত্বের লড়াই

জুলাই খুনিদের বিচারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন 

ডিআইইউতে শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা দাবিতে স্মারকলিপি

ইবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

শহীদ আজিজ হলের ক্যান্টিনে নিম্নমানের খাবার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

আটক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল মিলনকে ঢাকা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্ররণ

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিলেটে সীমান্তের ওপারে ঝুলে রইল বাংলাদেশির লাশ