বৃহস্পতিবার, 6 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবির বিভিন্ন স্থাপনা থেকে মুজিব ও শেখ হাসিনার নাম ভেঙে ফেললো শিক্ষার্থীরা

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ - ১:৩৯ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সকল স্থাপনা থেকে শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নাম মুছে দিয়েছেন সাধারণ শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের সামনে জড়ো হয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শেখ হাসিনার নামফলক ভেঙে ফেলেন। বঙ্গবন্ধু হলের নাম ভেঙে ফেলে সেখানে বিজয় ২৪ নামকরণ করা হয়। এর আগে শেখ রাসেল হলের নাম ভেঙে ফেলে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ আসাদুজ্জামান নূর বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তাঁর পিতাকে নিয়ে ব্যবসা করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ন্যায় হাবিপ্রবিতেও আমরা শেখ মুজিব ও হাসিনার সকল ম্যুরাল ও নামফলক ভেঙে ফেলেছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক মোঃ সুজন ইসলাম বলেন, ৭১ পরবর্তী সময়ে শেখ হাসিনা বাকশাল কায়েম করেছিল এবং শেখ হাসিনাও একই কায়দায় দেশকে শাসন করেছে। তাই আমরা তাদের কোন নামফলক ও ম্যুরাল ক্যাম্পাসে রাখবো না।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাজ্য সফরে ইউনূসের কূটনৈতিক জয়

চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর

বিকেএসপি কাপ টেবিল-টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ রানার্সআপ যবিপ্রবি

ধর্ষণের শাস্তির বিষয়ে ইসলামের বিধান কি?

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

পাবিপ্রবিতে সমাজকর্ম নাইট অনুষ্ঠিত

পবিপ্রবিতে ইউজিসি টিমের উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

পোষাপ্রাণির স্বাস্থ্যসেবায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা- বাকৃবির অধ্যাপক

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: বন্ধ হলো পাঁচটি ইটভাটা

কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীকে বেতনসিটে উপস্থিতি দেখিয়ে  বেতন বিল তৈরির অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে