বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে শেখ হাসিনার সচিব মে.জে. (অব) সালাহউদ্দিন মিয়াজীকে ঘিরে রেখেছে ছাত্র-জনতা, আটকের দাবি

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:১৪ পূর্বাহ্ন

যশোরে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন মিয়াজীকে ঘিরে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

তিনি ঝিনাইদহ-৩ আসনের এমপি ছিলেন। মিয়াজিকে আটক না করা পর্যন্ত ছাত্র-জনতা ঘটনাস্থল ছাড়বো না বলে জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নেন রুদ্রপুর গ্রামে ‘শ্যামলছায়া পার্কে’ তাকে অবরুদ্ধ করে রাখে তারা। খবর পেয়ে পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।  এই বিনোদন কেন্দ্রে ঝিনাইদহ-৩ আসনের এমপি আত্মগোপন করে ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রাত ১০টায় ঘটনাস্থলে দেখা যায়, শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ রয়েছেন। ভেতরে রয়েছেন সেনা ও পুলিশের সদস্যরা।

নুরুজ্জামান নামে এক শিক্ষার্থী বলেন, এখানে শেখ হাসিনার ডামি এমপি মিয়াজি আত্মগোপনে রয়েছে শুনে আমরা পার্কে আসি। কিন্তু আমাদের মারধর করেন পার্কের লোকজন। পরে লোকজন জড়ো হয়ে পার্ক ঘিরে স্লোগান দিতে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, মিয়াজিকে আটক না করা পর্যন্ত আমরা ঘটনাস্থল ছাড়বো না।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও নানা আয়োজনে ডিআইইউসাস ফ্যামিলি ডে-২০২৫ উদযাপন

বাকৃবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

‎গুচ্ছের ফল পুনঃনিরীক্ষণে ৩৫১ জন আবেদন

সার্টিফিকেট তোলার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ বুটেক্স শিক্ষার্থীদের

পোরশায় ফায়ার সার্ভিস স্টেশন চালু হলেও নেই প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী।

যথাযথ মর্যাদায় বাকৃবিতে উদযাপিত হলো ‘ময়মনসিংহ মুক্ত দিবস’

তাড়াশে অবৈধভাবে মাটি কাটায় ভেকু মালিককে এক লাখ টাকা জরিমানা

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

আওয়ামী লীগের দোসরের কাছ থেকে দেড় যুগ পর জমি ফিরে পেল প্রকৃত মালিক

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার