রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবি ছাত্রদলের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:০৫ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ডায়না চত্বর, ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পরিষ্কার করেন নেতাকর্মীরা।

 

এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদসহ সংগঠনটির নেতাকর্মীরা।

 

অভিযান শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, নিরাপদ ক্যম্পাসই ছাত্রদলের অঙ্গীকার। ক্যাম্পাসের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। এতে ছাত্রদলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আমরা দুইদিন ব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছি। ভবিষ্যতেও আমরা ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব। পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে ডাস্টবিন ব্যবহার করতে দিয়েছেন সকলেই যেন তার যথাযথ ব্যবহার করি। খুব শীঘ্রই আমরা ছাত্রদলের পক্ষ থেকেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করবো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সিফাত ও সাধারণ সম্পাদক শামীম

বজ্রপাত—নীরব ঘাতক, বাঁচতে হলে জানতে হবে সতর্কতা

নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবি অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন

বানারীপাড়ায় সৎ মেয়ে ধর্ষণ মামলার আসামী লম্পট সৎ বাবা গ্রেফতার

দিরাইয়ে নিজ ঘরে আগুন দিয়ে গ্রামবাসীকে ভয় দেখানোর অভিযোগ

সাবেক কাউন্সিলর মতি ৩ মামলায় ৭ দিনের রিমান্ডে

রাবিতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

হাবিপ্রবির ডাস্টবিনে হাসিনার ঘৃণা স্তম্ভের ছবি লাগালো ছাত্রদল

ময়মনসিংহ শহীদ সাগরের পিতার সঙ্গে অশুভ আচরণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের

নবীনদের আগমনী বার্তা নিয়ে নতুন সাজে বশেফমুবিপ্রবি