বৃহস্পতিবার, 31 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উদ্দেশ্য প্রণীত মিথ্যা মামলায় সূত্রাপুর থানার ওসির নির্দেশে আটক সোকসাস’র সভাপতি

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ - ১২:০২ পূর্বাহ্ন

শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য প্রণীতভাবে মিথ্যা মামলায় দিয়ে ক্যাম্পাস থেকে এএসআই জাহাঙ্গীর পরিচয়ে আটক করা হয়েছে। জানা গেছে, সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে আটক করা হয়।

জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশ থেকে স্বৈরাচারের পতন হয়। এই বিপ্লবে অংশ নিয়েছে দেশের ছাত্রসমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ। তারই ব্যতিক্রম ছিল না পুরান ঢাকার ঐতিহ্যবাহী কলেজ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

স্বৈরাচার পতন আন্দোলনে সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের অনেকগুলো সংগঠন কাজ করেছেন। তাদের মধ্যে অন্যতম কলেজ শাখা সাংবাদিক সমিতি। আন্দোলনের প্রথম থেকে মাঠে থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে।

বুধবার( ৩০ অক্টোবর)  দুপুরের দিকে সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে  সোকসাস এর সভাপতি শেখ জাহাঙ্গীর আলমকে আটক করে নিয়ে যায়।  তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় সে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাথে যুক্ত । কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এই অভিযোগটি করা হয়। ২০২১ সালে কিছু ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে সোকসাসের সভাপতি শেখ জাহাঙ্গীর আলম কে গ্রেফতার করা হয় ।

তবে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি ২০২২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন। এরপর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় শেখ জাহাঙ্গীর আলম। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে রাজনীতির সাথে সকল সম্পর্ক শেষ করে দেয়। এবং একজন সাধারন শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসের সকল অন্যায়ের বিরুদ্ধে লেখা লেখি শুরু করে দেয়। বর্তমানে তিনি সোকসাস’র সভাপতি হিসেবে আছেন।

২০২৪ সালে জুলাই বিপ্লবে স্বৈরাচারের বিপক্ষে কথা বলতে দেখা যায় শেখ জাহাঙ্গীর আলমকে। জুলাই বিপ্লবে আহতদের দেখতে হাসপাতালে যায় শেখ জাহাঙ্গীর আলম। সাধারণ শিক্ষার্থীদের মতে শেখ জাহাঙ্গীর আলম কখনোই ক্যাম্পাসে ছাত্রলীগের জন্য কাজ করেনি।

কলেজ শাখা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শেখ জাহাঙ্গীর আলমকে নির্দোষ বলার পরেও সূত্রাপুর থানার ওসি তাকে ছাড়তে অস্বীকৃতি জানায় ।

এই বিষয়ে সুত্রাপুর থানার ওসি সাইফুল ইসলামকে বারবার মোবাইলে কল দেওয়ার পরেও তিনি ধরেন নি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-সাব্বির

অসহায় বাউফলের আলী হাসান, দানশীলদের কাছে সাহায্যের আহ্বান

ফ্যাসিবাদী মহলে পবিপ্রবি অধ্যাপকের বিচরণ, আন্দোলনের মুখে ববির ট্রেজারার পদ থেকে অপসারণ

রূপগঞ্জে সিটি গ্রুপের দখলকৃত সরকারি খাল-হালট পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ রায়গঞ্জে আয়না ঘরের সন্ধান উঠে এলো ভয়াবহ নির্যাতনের কথা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হোসাইন আল মামুন

শিক্ষক লাঞ্ছনা, প্রক্টর সন্তোষ বসুর ঔদ্ধত্য এবং রাজনীতি নিষিদ্ধকরণ: ২০২৪ এর পবিপ্রবি

যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত

জিয়াউর রহমানের

ববিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বিএনপির রেখে যাওয়া মুক্তবাজার অথনীতিকে গত ১৫ বছরে কুক্ষিগত করা হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরী