বুধবার, 26 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি ।। প্রতিবাদে ঝাড়ু  মিছিল

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:১২ অপরাহ্ন

হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি ।। প্রতিবাদে ঝাড়ু মিছিল নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল কমিটির অনুমোদন দেন। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজেএই কমিটির বিষয়টি জানানো হয়। আগামী ৬ মাসের জন্য অনুমোদিত হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আরিফ তালুকদার, যুগ্ম আহ্বায়ক (১ম) এনামুল হক সাকিব, সদস্য সচিব মাহদি হাসান,, আশরাফুল ইসলাম সুজন মূখ্য সংগঠক ও রাশেদা ইসলামকে মুখপাত্র করা হয়েছে। এদিকে কমিটি গঠনের খবর পেয়ে রাতেই এই কমিটি প্রত্যাখ্যান করে যুগ্ম আহ্বায়ক (১ম) এনামুল হক সাকিবের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল বের করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা “টাকার বিনিময়ে পকেট কমিটি মানি না, মানবো না”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “দালালি না আজাদি” বলে কমিটি প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেন। এ ব্যাপারে এনামুল হক সাকিব বলেন- টাকার বিনিময়ে কমিটি দেয়া হয়েছে। যোগ্যদের মুল্যায়ান করা হয়নি। তাই কমিটি বাতিল দাবীতে সাধারণ শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করেছে। তিনি আরও বলেন – আজ বুধবার বিকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে। আবু হাসিব খান চৌধুরী পাবেল হবিগঞ্জ মোবাইল ০১৭১২-১৬৭১৬৯ তারিখ ২৬.০২.২০২৫

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

হাবিপ্রবিতে বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

দিরাইয়ে সাংবাদিক আক্তার সাদিকের বাড়িতে হামলা: চাও মিয়া ও আজাদের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ

সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শনে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

হবিগঞ্জে সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও এক আসামী গ্রেফতার

বাকৃবিতে পুলিশের হাতে দুই ছিনতাইকারী আটক

আগামীকাল খানসামায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

চিন্ময় দাসের জামিন এবারও নামঞ্জুর

রাবি পাঠক ফোরামের সভাপতি সাদেকুল, সম্পাদক শামিম

মাধবপুরে শিল্পপতি জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক