রবিবার, 2 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক, থানায় সোপর্দ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
রবিবার, ২ মার্চ ২০২৫ - ৩:২৭ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে মারধরের শিকার হয়েছেন শাখা ছাত্রলীগের দুই নেতা। রোববার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। পরে তাকে আটক করে ইবি থানায় সোপর্দ করা হয়।

 

আটক এক ছাত্রলীগ নেতা হলেন শাখা ছাত্রলীগের উপ আপ্যায়ন সম্পাদক  মাজাহারুল ইসলাম নাঈম। মারধরের শিকার হওয়া অন্যজন হলেন ছাত্রলীগ কর্মী মারুফ আহমেদ। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী

 

জানা যায়, বেলা সাড়ে ১১টায় তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। ছাত্রলীগের এই দুই নেতা বিভাগেকে না জানিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার ক্যাম্পাসে আসার খোঁজ পেয়ে সাধারণ শিক্ষার্থীরা বিভাগের সামনে জড়ো হয়ে ছাত্রলীগ ও আওয়ামীলীগ বিরোধী শ্লোগান দিতে থাকে। এতে পরীক্ষাস্থলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে তাকে পরীক্ষা হল থেকে বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে থানায় সোপর্দ করা হয়। 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, স্বৈরাচার ও ফ্যাসীবাদের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না। আর যারা এইসব দোসরদের প্রশ্রয় দিবে তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না। 

 

সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা বলেন, তারা ২ জন পরীক্ষা দিতে আসছিল। আমরা পূর্বে অবগত ছিলাম না। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।

 

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে ওকে থানা হেফাজতে দিয়েছি। এখন পুলিশ হেফাজতেই আছে। মামলার প্রক্রিয়া চলমান আছে। ওর পূর্বের কার্যক্রম দেখা হচ্ছে। পূর্বে কোনো অন্যায় অপরাধ থাকলে সেই অনুযায়ী মামলা হবে।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুইজনকে থানায় সোপর্দ করা হয়েছে। ইতোপূর্বে নিষিদ্ধ সংগঠন সংক্রান্ত একটি মামলা থানায় রয়েছে। সেই মামলাতেই তাদের চালান করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৬ শতাংশ

রাজশাহীতে করোনা শনাক্ত

পোরশায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

ইবিতে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) কর্তৃক ক্যাম্পাস তদারকি

শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষক চন্দন পদত্যাগে বাধ্য হলো

ইবির চারুকলা বিভাগের নতুন সভাপতি ড. কামরুল হাসান

জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আখ্যা দিয়েছে জামাতের আমীর

যশোর সাংবাদিক আশিকুর রহমান শিমুলের পিতার জানাজার সম্পন্ন

জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

বাকৃবির আশরাফুল হক হলে অবৈধ বৈদ্যুতিক চুলা উচ্ছেদ অভিযান