সোমবার, 3 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবির প্রশাসনিক পদে নতুন দুই মুখ

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৩ মার্চ ২০২৫ - ১১:৫১ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গুরুত্বপূর্ণ দুইটি প্রশাসনিক পদে নতুন দুইজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এস এম নূর আলম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাফিউল হাসান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত দুইটি পৃথক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এস এম নূর আলমকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

অপর একটি অফিস আদেশে বলা হয়, কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাফিউল হাসানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা; বাদ পরেছে উপজেলা আওয়ামী লীগ নেতার পুত্র

শেকৃবিতে শিবিরের গণ ইফতার আয়োজন

ইবিতে আইইউসানসে’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

প্রজেক্ট সমৃদ্ধি: পুরোনো কাপড়ের নতুন গল্পে বদলাচ্ছে জীবনের অধ্যায়

ডিআইইউ’তে অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের গ্রাজুয়েশন সেরমনি অনুষ্ঠিত

গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা ২০-এ বুটেক্স শিক্ষক আব্বাস উদদীন

যবিপ্রবি পরিবহন প্রশাসককে নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঢাবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও যবিপ্রবি কর্মকর্তা সাইফুর রহমান গ্রেফতার

জামায়াতের আমীরের আগমন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত