মঙ্গলবার, 4 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী দিলো তুরস্কের সংগঠন এয়াতিম ভাকফি

প্রতিবেদক
MD SIHABUL ALOM SOMRAT
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ - ১১:২৯ অপরাহ্ন

বিভাগীয় ব্যুরো চীফ, রাজশাহী:
রাজশাহী অঞ্চলের কো-অর্ডিনেটর অধ্যক্ষ ইয়াহিয়ার মাধ্যমে অসহায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তুরস্কের স্বেচ্ছাসেবী সংগঠন এয়াতিম ভাকফি। পবিত্র মাহে রমজান উপলক্ষে অধ্যক্ষ ইয়াহিয়ার নেতৃত্বাধীন সংগঠন এয়াতিম ভাকফি রাজশাহীর পাঁচটি উপজেলায় শতাধিক এতিম শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
মঙ্গলবার (৪মার্চ) দুপুর ২টায় বানেশ্বর শিশু অ্যাকাডেমি প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়।
তুরস্কের স্বেচ্ছাসেবী সংগঠন এয়াতিম ভাকফি এর পক্ষ থেকে এসব সামগ্রী বাংলাদেশে অসহায় এতিম শিশুদের রমজানের উপহার হিসেবে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, আলু, রসুন, পেঁয়াজ, ছোলা, লবণ, চিনি, খেজুর, সেমাই সহ অন্য পণ্য। প্রত্যেক এতিম শিশুকে পুরো রমজান মাসের জন্য প্রয়োজন অনুযায়ী খাদ্য সামগ্রী দেয়া হয় প্রতিটি প্যাকেটে।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সহকারী সেক্রেটারী ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জননেতা মো. নুরুজ্জামান লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হাসানুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, সমাজ সেবক হাসান আল মামুন, বিশিষ্ট সমাজসেবী কায়েস উদ্দিন মোল্লা ও মাওলানা আরিফুল ইসলাম সহ প্রমুখে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নবীনদের পদচারণায় মুখরিত পবিপ্রবি ক্যাম্পাস

নাগেশ্বরীতে মাদক কারবারি গ্রেফতার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা

পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীকে পাস করানোর অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে

হাবিপ্রবিতে তৃতীয় অন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সামাজিক বিজ্ঞান অনুষদ

ইসরায়েলে টানা তৃতীয় আঘাত, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি খোমেনির

যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডিআইইউতে ১১ দিনের অবকাশ ঘোষণা

দুই দিনব্যাপী বুটেক্স দাওয়াহ কমিউনিটির ‘রাইস উইথ দ্বীন–২০২৫’ ক্যাম্পেইন

কুবিতে প্রশ্নফাঁসে অভিযুক্ত শিক্ষকের কক্ষ সিলগালা