শনিবার, 8 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে ছাত্রশিবিরের ইফতার কর্মসূচি: সাত দিনে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ৮ মার্চ ২০২৫ - ১০:৩৩ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ধারাবাহিক ইফতার আয়োজনের মাধ্যমে একটি ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে। সাত দিনের মধ্যে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে ইফতার করার সুযোগ দিয়েছে।

 

শনিবার (৮ মার্চ) গণ-ইফতারের ৭ম ও সর্বশেষ দিনে ইফতার উপলক্ষে আসরের নামাজের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষার্থীদের সমাগম বাড়তে থাকে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে মসজিদে আসতে থাকেন। বিকেল থেকেই মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে লোকে লোকারণ্য।

 

এ বিষয়ে বাকৃবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী জয় জানান, ‘ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসার যোগ্য। হলে থাকার সময় সাধারণত হলের বন্ধুদের সাথেই ইফতার করা হয়। কিন্তু এখানে বিভিন্ন হল ও অনুষদের বন্ধুদের একসঙ্গে ইফতার করার সুযোগ পাওয়া গিয়েছে, যা সত্যিই আনন্দদায়ক।’

 

বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু নাছির মো. ত্বোহা বলেন, ‘মাহে রমজান হলো এই অঞ্চলের অন্যতম বড় সংস্কৃতি। ফ্যাসিবাদের জুলুমের শিকার হয়ে বিগত ১৬ বছর আমরা এটাকে উদযাপন করতে পারিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী জুলুমমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির সারাদেশেই শিক্ষার্থীবান্ধব কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা বাকৃবিতে সপ্তাহব্যাপী ইফতার মাহফিল ও পবিত্র কোরআন বিতরণের আয়োজন করেছি। সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ব্যাপক সাড়া আমাদের উজ্জীবিত করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং অংশগ্রহণকারী সকলকে মোবারকবাদ। তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়েছি। এই পরামর্শের আলোকে আমরা শিক্ষার্থীবান্ধব এমন আয়োজন ভবিষ্যতেও জারি রাখবো ইনশাআল্লাহ।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির গুঞ্জন উড়িয়ে দিলেন ট্রাম্প

আইনজীবী রমজান আলীর মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

শান্তর বিদায়, ওয়ানডে দলে অধিনায়ক মিরাজ

বছরের প্রথম দিনে সড়কে ঝরলো বৃদ্ধের প্রাণ

পোরশায় বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত

বাকৃবির সিন্ডিকেট সভায় ২৩ শিক্ষার্থীর পিএইচ.ডি. ডিগ্রির অনুমোদন

শাহ আমানতে অবৈধভাবে আনা ৯৫ মোবাইল ফোন জব্দ

পাবিপ্রবির রসায়ন বিভাগে ‘ বাংলাদেশে এপিআই ডিপেন্ডেন্সি-অপরচুনিটি’ বিষয়ক সেমিনারের অনুষ্ঠিত

মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছেদকরণে পাবিপ্রবি হল প্রশাসনের অভিযান

খুবিসাস এর সভাপতি আলকামা রমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম