শুক্রবার, 11 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে ভর্তি ফরম বিক্রি করে আয় ৩১ কোটি টাকা

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ - ১২:০৩ অপরাহ্ন

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি ফর্ম বিক্রি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আয় হয়েছে প্রায় ৩১ কোটি টাকা। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে দুই ধাপে তিনটি ইউনিটে এই আবেদন কার্যক্রম চলে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে ৪ লাখ ৪১ হাজার ৯৭২ জন শিক্ষার্থী আবেদন করেন। চূড়ান্ত পর্যায়ে তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়ে ২ লাখ ৩৭ হাজার ৪১৫টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৬ হাজার ১৬২টি, ‘বি’ ইউনিটে ৪২ হাজার ৪৩৩টি এবং ‘সি’ ইউনিটে জমা পড়ে ৯৮ হাজার ৮২০টি আবেদন। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রাথমিক পর্যায়ে একক আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ৪৮ হাজার ৫০০ জন। এ হিসেবে প্রতিটি আবেদন বাবদ ২২ টাকা ফি ধরা হওয়ায় প্রাথমিক আবেদন থেকে আয় হয় ৫৪ লাখ ৬৭ হাজার টাকা। চূড়ান্ত আবেদনে ‘এ’ ও ‘সি’ ইউনিটে মোট ১ লাখ ৯৪ হাজার ২৮২টি আবেদন জমা পড়ে। প্রতিটি আবেদনের জন্য সার্ভিস চার্জসহ ১৩২০ টাকা করে নেওয়া হয়। এতে মোট আয় হয় ২৫ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ২৪০ টাকা। অন্যদিকে, ‘বি’ ইউনিটে আবেদন ফি ছিল ১১০০ টাকা। এই ইউনিটে ৪২ হাজার ৪৩৩টি আবেদন জমা পড়ায় আয় হয় ৪ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা। চূড়ান্ত আবেদনে তিনটি ইউনিট থেকে ১০% সার্ভিস চার্জসহ বিশ্ববিদ্যালয়ের মোট আয় হয়েছে ৩০ কোটি ৪০ লাখ ৫২ হাজার ৫৪০ টাকা। ফলে প্রাথমিক ও চূড়ান্ত—দুই ধাপে আবেদন ফর্ম বিক্রি করে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ৩০ কোটি ৯৫ লাখ ১৯ হাজার ৫৪০ টাকা।এ সব অর্থ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ব্যয় করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবি রোভার স্কাউটদের এডভেঞ্চার ক্যাম্প অনুষ্ঠিত

যশোরে আলোচিত পুলিশ সোহেল রানা পেলেন ইতিবাচক নাগরিকবান্ধব দক্ষতা পুরস্কার

মাধবপুরে আন্ত জেলা ডাকাতদলের ৯ সদস্য গ্রেপ্তারঃ সিএনজি-প্রাইভেটকার উদ্ধার

নাগেশ্বরীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

উলিপুরে মৌমাছির কামড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

বক্তব্য মনঃপুত না হওয়ায় এক শিক্ষার্থীকে অবরুদ্ধ করল আইন বিভাগের শিক্ষার্থীরা

জমিয়তে তালাবা ইবি শাখার নেতৃত্বে মাহমুদুল ও শামীম

ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

চট্টগ্রামে ইসকন কর্তৃক আইনজীবী হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ