মঙ্গলবার, 29 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জবি শেরপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি ওবায়দুল, সেক্রেটারি নাইম

প্রতিবেদক
আহমেদ জুবায়ের, জবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ - ১:০৫ পূর্বাহ্ন

শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (১৬ ব্যাচ) ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের (১৬ব্যাচ) নাইমুর রহমান। 

সোমবার (২৮ অক্টোবর) শেরপুর জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টামন্ডলী  ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত আংশিক কমিটির এক প্রেসবিজ্ঞপ্তিতে বিয়ষটি নিশ্চিত করা হয়।

এতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোকাদ্দেসুর রহমান লিমন, ফাহিম ফয়সাল, সোহানুর রহমান সানি, আলিফ আকাশ ও সানজিদা আক্তার শান্তা। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশাল নন্দি,তানজিমুল রিফাত, মাহমুদুল হাসান, রাফসান ওয়াহিদ রিকুব,নাইমা রহমান লামিয়া।

এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল হাসান রানা, দপ্তর সম্পাদক আবদুর রশিদ, অর্থ সম্পাদক শাহরিয়ার আরিফ রাকিব, প্রচার সম্পাদক জুবায়ের হাসান শান্ত, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নকিবুল ইসলাম। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি ওবায়দুল ইসলাম বলেন, আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। উপদেষ্টামন্ডলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেধার বিকাশ ও নিজেদের ভ্রাতৃত্ববোধকে আরও শক্ত করার জন্য সকলের কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ।

দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক নাইমুর রহমান বলেন, আমাদের জেলা ছাত্রকল্যাণের প্রগতি ধরে রাখার জন্য প্রতিবছর একটি কমিটি করা হয়। সেই ধারায় আমরা দায়িত্ব পেয়েছি, সকল বাধা বিপত্তি সংঘবদ্ধভাবে মোকাবিলা করে সকলের কল্যাণে কাজ করে যাব। সকলের সহযোগিতায় জেলাকল্যাণকে একটি সুপার একটিভ ও আর্দশ জেলা কল্যাণে পরিণত করতে চায়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নিয়োগ

মনের আনন্দে ধান কাটছে কৃষক

নাগেশ্বরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

বশেফমুবিপ্রবির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলেন ছাত্রশিবির

পাবিপ্রবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ক্রিকেটে কৃষিকে হারিয়ে চ্যাম্পিয়ন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ 

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু, লাঞ্ছিত চিকিৎসক

রাবির সাথে সংহতি ও একাত্মতা প্রকাশ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবিতে সিওয়াইবির তদারকি

চট্টগ্রামে ছাত্রদলের গুলিতে আহত ২ শিবির-কর্মী…