রবিবার, 9 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবিতে শিবিরের গণ ইফতার আয়োজন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ৯ মার্চ ২০২৫ - ১১:৩১ অপরাহ্ন

 

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছ শেকৃবি ছাত্রশিবির

উক্ত ইফতার কর্মসূচিতে অংশ নেন প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী, ছাত্রশিবিরের সহযোগী সংগঠন শেকৃবি দাওয়াহ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিনে এই ইফতার কর্মসূচি  আয়োজিত হয়।

 

৯ মার্চ বিকাল ৫ টায় ‘ বারাকাহ ইফতার কর্মসূচি’ শিরোনামে ছাত্রশিবিরের দাওয়াত কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এ প্রোগ্রাম আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পুরুষ শিক্ষার্থীদের জন্য একটি বুথ,  নারী শিক্ষার্থীদের জন্য বেগম রোকেয়া হল ও অপরাজিতা ২৪ হলের সামনে দুটি পৃথক বুথ থেকে ইফতার বিতরণ করা হয়।

একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী এই আয়োজন সম্পর্কে বলেন, “আজকের বারাকাহ ইফতার কর্মসূচি সত্যিই অসাধারণ। বিগত বছরগুলোতে এমন বৃহৎ পরিসরে ইফতার আয়োজন আমরা দেখিনি। এত শিক্ষার্থীর একত্রিত হওয়া এবং সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি, আমরা দেখতে পাচ্ছি লিফলেট বিতরণ করা হচ্ছে, যেখানে কোরআন প্রতিযোগিতার আয়োজন সম্পর্কিত তথ্য রয়েছে। এটি শিক্ষার্থীদের মধ্যে ইসলাম চর্চার আগ্রহ বাড়াতে সহায়ক হবে।”

 

শেকৃবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আজ আমাদের ভাইদের জন্য ইফতারের ব্যবস্থা করতে পেরেছি। আমাদের পরিকল্পনা ছিল ১২০০ শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করা, যা প্রত্যাশার চেয়েও বেশি সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতির কারণে আরও বড় পরিসরে রূপ নেয়। উপস্থিত সবাই ছাত্রশিবিরের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমরা আমাদের বোনদের জন্যও যথাসম্ভব ব্যবস্থা করেছি, তবে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

মো:আবু হাসান

শেকৃবি প্রতিনিধি

০১৫৭১৩৩৫২৮২

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নিজ অফিসে বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

পাঁচবিবির কৃষক ইরি-বোরো চাষে ব্যস্ত

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

নাসিরনগরের রোকিয়া’ হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রী হবিগঞ্জ থেকে গ্রেফতার

ডিপ্লোমা হোল্ডারদের কোটা ও বিশেষ সুবিধা প্রাপ্তির বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের বিবৃতি

নাগেশ্বরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত

পাঁচবিবিতে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্

হাবিপ্রবিতে ২ দিনব্যাপী ফুডজেন ফিউচার ১.০ শুরু

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার লিখন কুমার সরকারকে বিদায় সংবর্ধনা

পাবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন