শুক্রবার, 14 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ইসলামি ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী গণইফতার কর্মসূচি

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ - ৬:৫৫ অপরাহ্ন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জামালপুর জেলা স্কুল মাঠ, বেসরকারি ব্রহ্মপুর বিশ্ববিদ্যালয় এবং সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

শনিবার (৮ মার্চ) সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের দিয়ে শুরু করে এক সপ্তাহ যাবৎ বিশ্ববিদ্যালয়ের ৭ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। সপ্তাহজুরে বিভিন্ন দিনে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের মোট ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয় সেখানে। জানা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর ভেতরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায়, জামালপুর জেলা স্কুল মাঠ, বেসরকারি ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয় এবং সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চান না তাই তাদের দাবি কে সম্মান জানিয়ে ক্যাম্পাসের বাহিরে এ আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি একটি অফিস আদেশের মাধ্যমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সকল প্রকার নিষিদ্ধ ঘোষণা করা হয়। ছাত্রশিবিরের পক্ষ থেকে গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মোরসালিন বলেন, পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষথেকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভাগভিত্তিক সপ্তাহব্যাপী গণ-ইফতার মাহফিলের আয়োজন করেছি। এই আয়োজনে শিক্ষার্থীদের বিপুল সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে। প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। রমাদানের তাৎপর্য ও শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

জিওলজি বিভাগের শিক্ষার্থী মোঃ শাহ জালাল বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জিওলজি বিভাগের সকল ছাত্রদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। আমাদেরকে এই মহতী আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি, সংগঠনটি বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে। একই সঙ্গে, শিক্ষার্থীদের ন্যায্য আশা-প্রত্যাশাগুলো রাষ্ট্রের সামনে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ৪ দিনব্যাপী দ্রুত আয় বর্ধনমূলক প্রশিক্ষণ

আবারও আওয়ামী লীগের মতো ঐতিহাসিক জরুরত বানানো হলো বিএনপিকে: সারোয়ার তুষার

বশেফমুবিপ্রবির প্রথম প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইন

পাবিপ্রবিতে ফটোগ্রাফি সোসাইটির নতুন কমিটি গঠন

ছাত্রলীগ নিষিদ্ধে তিতুমীর কলেজে আনন্দ মিছিল

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুটি হলের নাম পরিবর্তন

ববিতে বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শিত

ডিআইইউ’র উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম

জয়পুরহাটে মুক্তিপণ আদায়ে গ্রেফতার ৩, টাকা উদ্ধার

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত