মঙ্গলবার, 25 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছাত্রলীগে পদ থাকার সংশ্লিষ্টতায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ডিআইইউতেও ১ জনকে অব্যাহতি

প্রতিবেদক
Delowar Mahmud
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ - ৪:০৫ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধি:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরপরই ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনটি বিশ্ববিদ্যালয়ের তিন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের এই তিন নেতাকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ডিআইইউতে ফেরদাউস আহমেদ মিঠু নামের এক নেতার বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। ডিআইইউ সাংবাদিক সমিতির ফেসবুক পেজে এই তথ্য প্রকাশের পর রাতেই সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিস্কারের বিষয়টি জানানো হয়।

জানা যায়, মিঠু গত বছর ২০২৪ সালে বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের ডিআইইউ শাখার কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সক্রিয় ছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এরিশা শিবিব, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফেরদাউস আহমেদ মিঠু এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের ১নং সহ-সভাপতি রুদ্র রহমান পিয়ালকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।”

ছাত্রলীগের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় বলে জানা গেছে। এর আগে, সোমবার (২৪ মার্চ) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি অনুমোদন করা হয়। নতুন কমিটি ঘোষণার পরপরই এই বহিষ্কারের ঘটনা ছাত্রদলের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। এই বহিষ্কারের ঘটনা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ এর সমালোচনা করেছেন। তবে, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ছাত্রদলের অভ্যন্তরীণ রাজনীতিতে আরও কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাতীয় পরিচয় পত্র পরিষেবা নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়

নাগেশ্বরীতে সরকারি প্রণোদনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার শহীদ বিশালের বাড়ি পরিদর্শন

সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস রাশেদ গ্রেপ্তার

দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন মুমিনের মূল উদ্দেশ্য হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

৭ বছরেও কাজ সম্পন্ন হয়নি ময়মনসিংহ স্টিল রাইস সাইলো

পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের গরীব দু:স্থদের মাঝে কম্বল বিতরণ

পাবিপ্রবি’তে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ইবির বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

ময়মনসিংহে সড়কে পড়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাশ