সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক আহত

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ১২:৩৭ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারী) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনে এ ঘটনা ঘটে। পরে তাকে ইবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

আহত নির্মাণ শ্রমিক হাসানুর হাসান ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, নির্মাণ শ্রমিক হাসানুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। কাজ করার সময় সেখানের সিঁড়ি থেকে পা পিছলে তিনি তৃতীয় তলায় পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক বদিউজ্জামান বলেন, আঘাতের ফলে তার বাম পায়ের উপরের অংশের বড় হাড় (ফিমার) ভেঙে গেছে বলে মনে হচ্ছে। এজন্য তাকে অতিদ্রুত সদর হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে গিয়ে এক্স-রে করে নিশ্চিত হওয়ার পর পরবর্তী চিকিৎসা দেওয়া যাবে।

এদিকে এর আগেও একই ভবনে কাজ করার সময় নির্মাণসামগ্রী গায়ে পড়ে ওবায়দুর রহমান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হোসাইন আল মামুন

বিজয় দিবসে নানান কর্মসূচিতে মুখরিত বশেফমুবিপ্রবি ক্যাম্পাস

খানসামায় পুনরায় জামায়াতের আমীর আনিসুর, সেক্রেটারি সামিউল

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ

পবিপ্রবিতে আউটকাম বেজড কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ

পাঁচবিবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছেলের মৃত্যু, মা দগ্ধ

পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল, নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি শিক্ষার্থীদের

ভুলভাল ইংরেজি বলে ধরা খেলেন ভুয়া চিকিৎসক, থানায় হস্তান্তর

রাতের আধারে ফসলী জমিতে কাটা হলো পুকুর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সিসিএস শাখার নতুন কমিটি গঠন