শুক্রবার, 13 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বুটেক্সসাসের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১৫ ডিসেম্বর

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ - ১০:১০ অপরাহ্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়  সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২৫ এর তারিখ আগামী ১৫ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ ঠিক করা হয়।
 
এবারে সংগঠটির ৭টি পদের বিপরীতে বুটেক্সের ক্যাম্পাস সাংবাদিকরা লড়বে। পদগুলো হল সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক, অর্থ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য।
 
বিশ্ববিদ্যালয়টির তিনজন শিক্ষকদের নিয়ে নির্বাচনটির নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বুটেক্স সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. মোঃ রিয়াজুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. শেখ মোঃ মামুন কবীর এবং হিউমিনিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিভাগের প্রভাষক ইহসান ইলাহী সাবিক কাজ করবেন।

দিনের সকালে বুটেক্স সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ হবে এবং দপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে নবীব বরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, সাংবাদিকসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন এবং বিকাল ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে ক্ষেতমজুর সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে কমিটি ঘোষণ

যশোরে টিসিবির পণ্য ভাগাভাগি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিতরণ বন্ধ

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

প্রচলিত কোর্স ক্রেডিট ছাড়াও বাকৃবিতে পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

পাবিপ্রবি শিক্ষার্থী রাবিকুল হাসান রনি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় বিচার দাবিতে মানববন্ধন

বাকৃবির সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের অভিযোগে ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

গাজী টায়ারস অগ্নিকাণ্ডে ঘটনায় ৫ যুবক গ্রেপ্তার

কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি তিতুমীর কলেজে

বরিশালে চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল চাই: চিকিৎসা বঞ্চিত দক্ষিণাঞ্চলের এখনই সময়

প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র আর নেই