শনিবার, 18 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববির ক‍্যাম্পাস তারুণ্যের কন্ঠে সবুজের প্রতিধ্বনি!

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ - ২:৩৭ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি ) ক‍‍্যাম্পাস জ্ঞান-দক্ষতার প্রতিবিম্ব ও প্রতিযোগিতার মিছিলে হারিয়ে যায় সবুজের সমারোহ। কত হাজার প্রতিকুলতা আর থ্রেটের কোলাহল নির্জনে নিক্ষেপ করে বহুবার!

তবে আছে শান্তি, আছে অশান্তি। ল্যাব, লাইব্রেরী, সেমিনার কক্ষে নিজেকে প্রস্ফুটিত করার যেমন সুযোগ একইভাবে প্রতিযোগিতার দারুন সব গিফটের মেলা, একজন শিক্ষার্থী হিসেবে আমি, তুমি, সে, পেতে পারি সাদরে। তবে ভেবেছো কি কখনো এই প্রতিযোগিতায় আমরা কতখানি নিজেকে বিলিয়ে দেয়, মানুষিক দুশ্চিন্তার সংঘর্ষে নিহত হই?

অ্যাকাডেমিক পড়াশোনা আমাদের একটা আলোকোজ্জ্বল ভবিষ্যতের কান্ডারি হিসেবে পরিচয় করিয়ে দেয়। নতুন বন্ধুত্বের স্বাদে গন্ধে ভরপুর থাকে আমাদের ক্যাম্পাস। 

কিন্তু সবকিছুর অন্তরে যে একটা কাঁটা বিঁধে থাকে সেটা আমরা সবাই জানি যেমন:- আমার ক্যাম্পাস আড্ডায় মাতোয়ারা ঠিক সময়ে মগজের কোষ গুলো বলে উঠে সেমিস্টার ফি, স্টাডি ট্যুরের মোটা অংকের ভার, মিডের চিন্তা, ইত্যাদি কেমন যেন একটা অসুস্থতার খবর। কিন্তু যখন আমি প্রকৃতিতে হারিয়ে যেতে চাই আমার ভাবনা গুলোকে এড়িয়ে যেতে তখনি দেখি কই আগের সেই কাশফুলের কোমল শুভ্রতায় হাসছে না,  কৃষ্ণচূড়া, বকুল, হাসনাহেনা কেউই উপস্থিত নেই যে আমাকে, তোমাকে, তাকে, এক মুহুর্তের জন্য তাদের রাজ্যে নিয়ে যাবে! রাজ্যেই তো নেই বিলীন হয়েছে আস্তে আস্তে। কেন? আবার কি তাদের সতেজতায় বদলানো যায় না ক্যাম্পাস? যায়না কি সুযোগ সুবিধা হাতের মুঠোয় আনতে? পাবনা কেন নিয়মানুবর্তিতার ছোঁয়া?

রাজনীতি অনেক সময় পরিবেশটা এতটাই দূষিত করে যে বড্ড বেশি নোংরা লাগে। ক্যাম্পাস তোমার, আমার, সবার সে দৃষ্টিকোণ থেকেই পরিবেশ হোক সুন্দর সুশীল ভালো খারাপ মিশ্রণ কে শক্তিশালী করে এগিয়ে যাক  স্বপ্নের স্রোতে বরিশাল বিশ্ববিদ্যালয়।পরিবর্তনের পথিক – বরিশাল বিশ্ববিদ্যালয়!

হালিমা খাতুন কেয়া, ইংরেজি বিভাগ, ১৩তম আবর্তনের শিক্ষার্থী, ২০২৩-২৪ সেশন

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবির শাহজালাল হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ

রূপগঞ্জের পূর্বাচলে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন

নেত্রকোণায় প্লাস্টিক পলিথিন বর্জনের র্যালি ও আলোচনা সভা

নিহত ছাত্রদল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

রাবিতে পাবনা জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

জয়পুরহাটে মুক্তিপণ আদায়ে গ্রেফতার ৩, টাকা উদ্ধার

ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র

আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে পবিপ্রবির আইন অনুষদের দাপুটে জয়

ইবির যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির আহবায়ক শিমুল, সদস্য সচিব রিমন