বুধবার, 19 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবির শিক্ষার্থীদের ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার অনুভূতি

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৯ মার্চ ২০২৫ - ২:৪২ অপরাহ্ন

’ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,

ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাধ দ্বন্দ।

ঈদ মানে ভুলে যাওয়া যত দূঃখ ভয়।

ঈদের মতই সবার জীবন হউক দীপ্তিময়।

ঈদের ছুটি মানেই বাড়ি ফেরার আনন্দ। ঈদের বাড়ি ফেরার অনুভূতি নিয়ে সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানিয়া আক্তার বলেন “ঈদের ছুটির যেন আমাদের একটা অনুভূতি ”ঈদের ছুটি কেবল একটি নির্দিষ্ট সময়সীমা নয় বরং এটি আমাদের জীবনের এমন একটি অনুভূতি যে অনুভূতিতে মিশে আছে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুত্ব ও সুখ। এই ছুটি মানুষকে তার শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়। এই ছুটির মাধ্যমে অতীতের ক্লান্তি, দুশ্চিন্তা ভুলে গিয়ে মানুষ খুঁজে পাই শান্তি আনন্দ ও পুনর্মিলনের মুহূর্ত। ঈদ আমাদের স্মরণ করিয়ে দেয় যে, জীবনের প্রকৃত সৌন্দর্য একে অপরের সঙ্গে সময় কাটানোর মধ্যে নিহিত।

অন্য দিকে লোক প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে মো: মাকসুদুল ইসলাম রিয়াদ বলেন,“ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ”পরিবারে ঈদের আনন্দের সঙ্গে মিশে যাওয়া, একসাথে সময় কাটানো, সবার মুখে হাসি দেখে যে অনুভূতি হয়, সেটা আরও বিশেষ হয়ে ওঠে। পরিবার ও বন্ধু দের সাথে ঈদের নামাজ, খাওয়া-দাওয়া এবং নানা ঐতিহ্য অনুসরণ করা, এগুলো সবার মধ্যে এক ধরনের স্নেহ এবং আনন্দের বন্ধন তৈরি করে। এই সময়টা সত্যি অনেক দামি, যেখানে সবাই মিলে একে অপরের সাথে ভালো সময় কাটায় এবং ঈদের আনন্দ পুরো পরিবারের মাঝে ছড়িয়ে পড়ে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খানসামা উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন সভাপতি- আরিফুল, সম্পাদক- আরিফ

জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সোহাগ -আমিনুল

বশেফমুবিপ্রবিতে শেখ মুজিবকে নিয়ে লেখা বই পুড়িয়ে ছাত্রদলের প্রতিবাদ

আল্লাহর রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিত্বে বাংলাদেশ চাই: জামায়াতের আমির

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ২১ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়েট

প্রসূতি মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশ! অতঃপর…

পুঠিয়ায় ব্যবসায়ীর বাড়ীতে হামলা

‘শাহবাগ থেকেই ফ্যাসিবাদ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উত্থান’— শিবির সেক্রেটারি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানেই নির্মিত করার প্রস্তাব সচেতন মহলের

ইবিতে স্বতন্ত্র ভর্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ