শুক্রবার, 21 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ডিআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
Delowar Mahmud
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ - ৪:৫৫ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধি:

ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা এবং ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা তীব্র বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তারা ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের ওপর ইসরায়েলের নৃশংস হামলা এবং ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান নিপীড়নের তীব্র নিন্দা জানান।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন থেকে শুরু হয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিআইইউ নতুন ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন, যেখানে ইসরায়েল ও ভারতীয় পণ্য বর্জনের আহ্বান, ফিলিস্তিনের মানবাধিকারের পক্ষে স্লোগান এবং গণহত্যা বন্ধের দাবি জানানো হয়। প্ল্যাকার্ডগুলোতে “ইসরাইল ও ভারতীয় পণ্য বর্জন করুন, ঈমানী দায়িত্ব পালন করুন”, “হিউম্যান রাইটস ফর ফিলিস্তিন”, “স্টপ জেনোসাইড, স্টপ ফান্ডিং জেনোসাইড”, “ফ্রম দ্যা রিভার টু দ্যা সী, ফিলিস্তিন উইল বি ফ্রি” ইত্যাদি স্লোগান লেখা ছিল। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠক মুহতাসিম ফুয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিআইইউ’র আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব মো. আফিকুজ্জামান কাব্য, ইসলামী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ফোরামের সাধারণ সম্পাদক শামীম মাতুব্বর, আবু সাঈদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা ইসরায়েলের বর্বর হামলা এবং ভারতে মুসলিমদের ওপর নিপীড়নের তীব্র নিন্দা জানান। তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, “আমরা আজ এখানে ফিলিস্তিন ও ভারতের নিপীড়িত মুসলিম ভাই-বোনদের প্রতি সংহতি জানাতে এসেছি। আমরা তাদের পাশে আছি এবং তাদের অধিকার আদায়ের জন্য সর্বদা সোচ্চার থাকব।” বিক্ষোভকারীরা অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধ এবং ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানান। তারা বলেন, “বিশ্ব সম্প্রদায়কে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে আর কোনো নিরীহ মানুষের জীবন না যায়।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ ৩জন আহত

যবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

পাঁচবিবিতে আপন‌ চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজাদের বিরুদ্ধে

যশোরের নার্সিং শিক্ষার্থীদের আজ থেকে ৯দিনে কর্মবিরতি শুরু

বাহুবলে ৯২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

সোনারগাঁ উপজেলায় দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

বোর্ডের ফল জালিয়াতির অভিযোগে সচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা

নাগেশ্বরীতে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে তৌহিদি জনতার বিক্ষোভ