রবিবার, 6 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ - ১০:০১ অপরাহ্ন

গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান দমন-পীড়নের প্রতিবাদে এবং ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

 

রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “আমরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা, গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে ৭ এপ্রিল বিশ্বব্যাপী ধর্মঘটে অংশ নিচ্ছি। বিশ্বব্যাপী গাজা ইস্যুতে ডাকা ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা সোমবার, ৭ এপ্রিল ক্লাস, ল্যাবসহ সকল স্বাভাবিক কার্যক্রম থেকে বিরত থাকব।”

 

বিবৃতিতে আরো বলা হয়, “আমরা নীরব থাকতে পারি না যখন একটি জনগোষ্ঠীকে বোমা মারা হচ্ছে, না খাইয়ে মারা হচ্ছে, এবং নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু অনলাইনে না, বাস্তবেও আমরা একসাথে দাঁড়াব ও প্রতিবাদ করবো। আমরা বাকৃবি-র সকল শিক্ষার্থী এবং দেশের অন্যান্য শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ প্রতিরোধে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

 

বিবৃতিতে শিক্ষার্থীরা আরো জানায়, “গণহত্যা শেষ না হওয়া পর্যন্ত, আমাদের আন্দোলন চলবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শান্তিগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ছয় ডাকাত গ্রেফতার

পোরশার সারাইগাছি মোড়ে হিরোইন সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

রমাদানের পর যদি ফিরে যান পুরনো অভ্যাসে, তবে রমাদান আপনাকে বদলালো কোথায়?

প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচনে অনিয়মের অভিযোগ

বুটেক্সে ফরম পূরণে ভোগান্তি, নেই প্রশাসনের সদিচ্ছা

সানকি পাড়া বাজরে রেলওয়ের অভিযানে ২৫০ দোকান উচ্ছেদ

উলিপুর গুনাইগাছ ভূমি অফিসে কর্মকর্তা না থাকায়, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

নদী গবেষণা ইনস্টিটিউটের সার্কুলারে নেই ফিশারিজ; শিক্ষার্থীদের ক্ষোভ

মুখ ফুটে নয়, বাবার ভালোবাসা প্রকাশ পায় নিঃশব্দ ত্যাগে-বাকৃবি শিক্ষার্থী

ইবিতে স্বাধীনতা বিরোধীর নামে আবাসিক হলের নামকরণের নিন্দা ও প্রতিবাদ ছাত্র ইউনিয়নের