সোমবার, 7 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে হাবিপ্রবিতে বিক্ষোভ

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ - ৩:৩৮ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে এবং গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। বিক্ষোভ থেকে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েলের ধ্বংস কামনা করা হয়।

 

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক হয়ে কৃষি অনুষদের সামনে  এসে মিছিল শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন—  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা, উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার, সাদা দল ও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, ছাত্রদলের হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ।

 

সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা বলেন, গাজাকে নিশ্চিহ্ন করতে ইহুদিবাদীরা ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। গাজার জনজীবন এখন বিপর্যস্ত। মুসলিমদের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।

 

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবির ইসিই ক্লাবের নতুন নেতৃত্বে রিফাত ও মুজতবা

চোরাই বাল্কহেড চক্রের ৪ সদস্য গ্রেফতার, ৩০ টন মালামাল উদ্ধার

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রাণপুরুষ মাওলানা মোহাম্মাদ আলীর প্রয়াণদিবস উপলক্ষে সরকারি এম এম আলী কলেজে আলোচনা সভা 

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে বাকৃবিতে সেমিনার

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তির বাড়িসহ আ.লীগ অফিসে ভাঙচুর-আগুন

হাবিপ্রবিতে পাঠকবন্ধুর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, সেনাবাহিনীর অভিযানে মোটরসাইকেল উদ্ধার

রাবিতে শিক্ষার্থীদের সমস্যা নিরসনে প্রশাসনের মতবিনিময়

ইবির বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির সভাপতি আঁখি, সম্পাদক আইভি

রাবিতে কলেজছাত্রের মৃত্যু; সহকারী প্রক্টরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা