মঙ্গলবার, 11 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ক্যাম্পাসের ভ্যানচালকদের মাঝে ইবি ছাত্রদল নেতার ইফতার বিতরণ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ - ১০:১০ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল নেতার উদ্যোগে ক্যাম্পাসে কর্মরত আনসার সদস্য, ভ্যনচালক ও দোকানীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকেলে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ এ ইফতার বিতরণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তা প্রহরীদের মাঝে ইফতার দেওয়ার মাধ্যমে ইফতার বিতরণ শুরু হয়। পরে বিভিন্ন একাডেমিক ভবন, হলের নিরাপত্তা প্রহরী, ক্যাম্পাসের অভ্যন্তরের ভ্যানচালক এবং দোকানীদের মাঝে ইফতার দেওয়া হয়। এসময় প্রায় তিন শতাধিক ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করেন তিনি। ইফতার পেয়ে খুশী হয়ে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকার এক দোকানদার বলেন, ইফতার বিতরণের কার্যক্রমটা আজ ব্যতিক্রম লেগেছে। আমরা সবসময়ই ক্যাম্পাসে ব্যবসায়ের জন্য অবস্থান করি। তবে এটা ভেবে ভালো লাগছে যে, কেউ পবিত্র মাসে ইফতার বিতরণের মাধ্যমে আমাদের মূল্যায়ন করেছে।

আনোয়ার পারভেজ বলেন, আমি কিছুদিন আগেই ক্যাম্পাসের আনসার, ভ্যানচালক ও দোকানীদের মাঝে ইফতার বিতরণের নিয়ত করি। তাই আজ এইসব মানুষদের মাঝে ইফতার দিয়েছি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করি।

সর্বশেষ - বিশেষ সংবাদ