শনিবার, 1 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পদ ছাড়তে অফিস ভাংচুরের পরে উপাচার্যকে স্মারকলিপি ইবি ছাত্রদলের

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:২৪ অপরাহ্ন

ইসলামী বিশবিশ্ববিদ্যালয়ে (ইবি) রেজিস্ট্রারকে পদ ছাড়তে অফিস ভাংচুর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ভাংচুরের পরে বিশ্ববিদ্যালয় থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান তার অফিসে নাস্তা করার সময় ছাত্রদলের ১০-১২জন নেতাকর্মী তার রুমে প্রবেশ করেন। রুমে ঢুকে তার সাথে খারাপ আচরণ করে এবং আগামীকাল থেকে অফিসে না আসতে হুমকি দেন তারা। পরে তারা রেজিস্ট্রারের টেবিলের উপর থাকা নাস্তার কাপ-পিরিচগুলো ভেঙে চলে যান। সরেজমিনে গিয়ে রেজিস্ট্রারের টেবিলের পাশে ভাঙা কাপ-পিরিচ দেখা গেছে। 

রেজিস্ট্রার অফিস ছাড়াও তারা পরীক্ষা নিয়ন্ত্রক দফতর, অর্থ ও হিসাব শাখার কিছু দফতরে গিয়ে হুমকি ও স্বশব্দে দরজা জানালায় আঘাত করেন বলে জানা গেছে। এছাড়াও তারা রেজিস্ট্রারের সহধর্মিণী অর্থ ও হিসাব শাখার উপ-হিসাব পরিচালক রুবিনা আক্তারের অফিসের চেয়ারটি টেবিলের উপর তুলে রেখে যান। তবে এসময় রুবিনা আক্তার অফিসে ছিলেন না। শাখা ছাত্রদলের সাহেদ আহম্মেদের নেতৃত্বে এসব ভাঙচুর ও হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিভিন্ন অফিসে ভাঙচুর ও হুমকি প্রদান শেষে তারা স্বৈরাচারের দোসরদের অপসারণসহ ৯ দফা দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

ভাংচুরের বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘১০-১২ জন হঠাৎ রুমে প্রবেশ করে আমাকে অশ্রাব্য ভাষায় বলে- তুই এখনো এখানে বসে আছিস কেন? কালকেই এখান থেকে সরে যাবি। নাহলে পরিণতি আরও খারাপ হবে। পরে তারা কাপ-পিরিচ গুলো ভেঙে চলে যায়।’

প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর শাখার উপ-রেজিস্ট্রার মীর মোর্শেদুর রহমান বলেন, ‘ছাত্রদলের কিছু নেতাকর্মী আমার রুমের সামনে এসে চেঁচামেচি করেছে এবং আমাকে শাঁসিয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘এসব বিষয়ে আমার মন্তব্য নেই। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মেডিকেল শিক্ষার্থী তামান্নার শিক্ষার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, ভূপাতিত ৩ ড্রোন

শীতের আমেজ ছড়িয়ে দিতে গ্রীন ভয়েসের ভিন্নধর্মী উদ্যোগ

নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পোরশায় ঘাটনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী কুরআন উপহার কর্মসূচি

যশোরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, পাশে থাকার অঙ্গিকার

জাবিপ্রবিতে ছাত্রদলের নেতৃত্বে শাকিল আহমেদ এবং যীনাত মিয়া আজিজুল

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

প্রবীণ শিক্ষক ফজলুল হক আর নেই