বৃহস্পতিবার, 6 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বারো শতাধিক শিক্ষার্থীর মাঝে ইবি ছাত্রশিবিরের ইফতার বিতরণ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ - ৯:০৩ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের মাঝে গণ ইফতার কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বৃহস্পতিবার (৬ মার্চ) এ গণ ইফতার কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় মোট দুইটি স্পটে ইফতার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় সাদ্দাম হোসেন হল সংলগ্ন ক্রিকেট মাঠে ছেলেদের মাঝে ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের সামনে মেয়েদের মাঝে ইফতার দেওয়া হয়। মোট বারো শতাধিক শিক্ষার্থীর জন্য এ ইফতার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানজিম হাসান বলেন, ক্যাম্পাসে শিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রতিটি ছাত্রসংগঠন যদি এভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে তাহলে ক্যাম্পাসে সুষ্ঠ রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরাও উপকৃত হবে। পরবর্তীতেও শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডে শিবির থাকুক সেই প্রত্যাশা করছি।

শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি বলেন, আমরা শিক্ষার্থীদের জন্যই কাজ করি। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে উঠুক। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে একদিন ইফতার করানোর ব্যবস্থা করেছি আমরা। ছাত্রশিবির ভবিষ্যতে আরো শিক্ষার্থীবান্ধব কাজ করবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার মাটি সরবরাহে ধ্বংস হচ্ছে জমির টপ সয়েল ও রাস্তাঘাট

মামলা ও কারখানা বন্ধের প্রতিবাদে ইউরোটেক্সের শ্রমিকদের অবরোধ

ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীন রানা ডিবি পুলিশের হাতে গ্রেফতার

ইবি ছাত্রদলের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত, সর্বোচ্চ ৮৬.৫ মার্ক

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবিতে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

জবি শিক্ষক সেকান্দারকে অবাঞ্চিত ঘোষণা করে শিক্ষার্থীদের মানববন্ধন

জাবিপ্রবিতে ভিসি, প্রো ভিসিকে খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের শুভেচ্ছা

পবিপ্রবিতে ইএসডিম ক্লাবের উদ্যোগে ১২ দিনব্যাপী  আরজিআইএস প্রশিক্ষণ