বৃহস্পতিবার, 30 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নানা আয়োজনে নোবিপ্রবিতে ইইই ডে উদযাপন

প্রতিবেদক
রবিউল নোবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ - ১২:৩৯ পূর্বাহ্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডে-২০২৫ উদযাপিত হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইইই অ্যাসোসিয়েশন এর আয়োজনে দিনব্যাপী নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের মাধ্যমে যাচাই-বাছাই করেন।

প্রদর্শনীতে আকর্ষণীয় কিছু প্রজেক্ট ছিল:“রিভার ক্লিনিং রোবট” –মোবাইল কন্ট্রোলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নদীর ময়লা-আবর্জনা পরিষ্কার করতে সক্ষম।“রোড এক্সিডেন্ট প্রিভেনশন মডেল” পাহাড়ি পথ, ইউ-টার্ন, কুয়াশাচ্ছন্ন ও ধুলাবালি যুক্ত রাস্তায় দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর।“আরডুড্রাইভ প্রজেক্ট” আরডুইনো ভিত্তিক ব্লুটুথ কন্ট্রোল গাড়ি, যা দুর্গম এলাকায় পৌঁছাতে পারবে।“আল্ট্রাসোনিক সোলার সিস্টেম” শব্দ তরঙ্গের মাধ্যমে বস্তু শনাক্ত করতে সক্ষম।“স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক মডেল” – আগুন নেভানোর জন্য স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।

এছাড়াও অনুষ্ঠানে ছিল লাইন ফলোইং রোবট প্রতিযোগিতা, সার্কিট অলিম্পিয়াড, আইটি কুইজ, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, মোবাইল গেমিং, দাবা প্রতিযোগিতা।

নোবিপ্রবি ইইই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এস এম সোহেল রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আসাদুন নবী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বেল্লাল হোসাইন

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত