রবিবার, 1 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে ‘ডাড’ স্কলারশিপ সেমিনার অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ - ৫:১২ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও দ্য জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের (ডাড) যৌথ আয়োজনে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপ নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই সেমিনার আয়োজিত হয়। সেমিনারে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

সেমিনারের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাকৃবির অ্যাডিশনাল রেজিস্ট্রার নাজমুল হাসান স্বপন এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। ডাডের প্রতিনিধিত্ব করেন মাহমুদুল হাসান সুমন। এসময় সেমিনারে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীরা জার্মানিতে জীবনযাপন ব্যয়, পার্টটাইম চাকরির সুযোগ, এবং স্পাউজ ভিসাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তথ্য জানতে পারেন।

 

অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান বলেন, জার্মানিতে এগ্রিকালচার থেকে অনেক সাবজেক্টে পড়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে জার্মানিতে যায়।

 

এসময় নাজমুল হাসান স্বপন বলেন, বাকৃবি শিক্ষার্থীরা যারা জার্মানিতে পড়তে গিয়েছে তারা সকলেই খুবই সম্মানের সাথে ডিগ্রী কমপ্লিট করে দেশে কিংবা অন্যান্য দেশে কাজ করে যাচ্ছে। সরকার থেকেই জার্মান ভাষা শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় এবং এক ভিসাতেই প্রায় ৩২টি দেশে ভ্রমণ করা যায়। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার

কাস্টমসের চাকরির নামে প্রতারণা প্রাণনাশের হুমকি প্রতিবাদের মামুনের সংবাদ সম্মেলন

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

উলিপুরে ছাত্র নির্যাতনের ঘটনায় ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার

রূপগঞ্জে সিটি গ্রুপের দখলকৃত সরকারি খাল-হালট পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

বিএনপির বুদ্ধিজীবীরা পজিশন বদলাবেন — পিনাকি

নৈতিক উৎকর্ষ সাধনে রোজার ভূমিকা অপরিসীম: নুরুজ্জামান লিটন

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবিতে যত আয়োজন

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নয়, প্রতিশোধ চায় ইরান

রাবিতে ফল প্রকাশের ৭ দিন পরেই পাওয়া যাবে সনদ