মঙ্গলবার, 18 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দিরাইয়ে সাংবাদিকের মোবাইল ফোন ছিনতাই, বিকাশ থেকে ৫০ হাজার টাকা উত্তোলন

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:২৯ অপরাহ্ন

সুনামগঞ্জের দিরাই উপজেলার কলেজ রোডস্থ একটি দোকান থেকে জাতীয় দৈনিক ‘তৃতীয় মাত্রা’ পত্রিকার জেলা প্রতিনিধি নাইম তালুকদারের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দিরাই হাসপাতাল রোডের বাসিন্দা ও চিহ্নিত অপরাধী মামুন অর রশীদ ওরফে শুভর বিরুদ্ধে।

গত ১৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বায়তুল আমান মসজিদের বিপরীত মার্কেট থেকে নাইম তালুকদারের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান মামুন। এ বিষয়ে ভুক্তভোগী দিরাই থানায় মৌখিকভাবে অভিযোগ জানান। পুলিশ তদন্তে নামলে ছিনতাইকারী তার ফোন বন্ধ করে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তিন ঘণ্টা পর সালিশের মাধ্যমে ফোনটি ফেরত দেওয়া হয়।

তবে, মোবাইলটি আনলক থাকায় নাইম তালুকদারের ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে নেয় ছিনতাইকারী। এছাড়াও, ভুক্তভোগীর অভিযোগ, মামুন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।

বাগবাড়ীর বাসিন্দা মিজান বলেন, “রুমী স্যারের মধ্যস্থতায় সালিশে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু মামুন এলাকায় চুরি ও ছিনতাইয়ে সম্পৃক্ত একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ রয়েছে।”

একই অভিযোগ করে স্থানীয়রা জানান, মামুন এর আগেও মোটরবাইক ও মূল্যবান সামগ্রী চুরির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করলেও চুরির কারণে বরখাস্ত হন।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ বলেন, “আমরা মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিক নাইম তালুকদার জানিয়েছেন, তিনি এই ঘটনায় মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। দিরাইয়ে ক্রমবর্ধমান চুরি ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে সমাজকর্ম নাইট অনুষ্ঠিত

ইবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দুর্নীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

পবিপ্রবিতে ইএসডিএম ক্রিকেট লীগের উদ্বোধন

খানসামায় পুনরায় জামায়াতের আমীর আনিসুর, সেক্রেটারি সামিউল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হোসাইন আল মামুন

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি বান্না, সম্পাদক হুজ্জাতুল্লাহ

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে ইরান’: যুদ্ধবিরতির পর দাবি তেহরানের

স্বজনপ্রীতি ও দুর্নীতির রাজা কুড়িকৃবির ভিসি প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম

হবিগঞ্জে সাবেক এমপি সুজাতের ওপর হামলা,  যুবক আটক

বাকৃবিতে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস’ পালিত