মঙ্গলবার, 8 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ - ১২:৩২ অপরাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্য মো. আকবার হোসেন হত্যা মামলার ৩ নম্বর আসামি মো. জাকারিয়া মোল্যা ওরফে জাকির হোসেন (৫৫) ও ১০ নম্বর সাদ্দাম হোসেন ওরফে মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন – নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রোস্তম মোল্যার ছেলে জাকির মোল্যা, একই গ্রামের মৃত মাফুজার মোল্যার ছেলে সাদ্দাম মোল্যা।
উল্লেখ্য, গত সোমবার( ৩১ মার্চ) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ার গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে মারামারি হয়। তার জেরে সোমবার বিকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়াই এক পর্যায়ে মো. আকবার হোসেনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন । পরে তাকে উদ্ধার করে মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহার নামীয় দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন হোসেনের আত্মহত্যা

কুড়িগ্রামে হিমেল বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে বিপর্যয়

যশোরে আলোচিত পুলিশ সোহেল রানা পেলেন ইতিবাচক নাগরিকবান্ধব দক্ষতা পুরস্কার

ইবিতে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ঢাকাসহ ছয় জেলায় ভারী বৃষ্টিপাত, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

৮৫ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নিলো বাকৃবির টাঙ্গাইল সমিতি

বরগুনার তালতলীতে পিস্তল সহ জাকির নামের একজনকে পুলিশে সোপর্দ

নড়াইলে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত

বাউফলে ১৭ বছরের কিশোরীর মৃত্যু