মঙ্গলবার, 5 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ - ৮:২৬ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যায়নরত টাঙ্গাইল জেলার সকল শিক্ষার্থীদের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

রবিবার ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর,গনিত বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

আগামী ১ বছরের জন্য এ কমিটিতে সভাপতি হিসেবে স্থাপত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: জোবায়ের শিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাছিবুর রহমান দায়িত্ব পেয়েছেন।

 

 

টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি মো: জোবায়ের শিকদার বলেন, সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় আমি সংশ্লিষ্ট উপদেষ্টা প্যানেলের সম্মানিত শিক্ষক মহোদয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সামনের দিন গুলোতে এই জেলা সমিতির সকল কার্যক্রম সুপরিকল্পিতভাবে সম্পূর্ণ করবো। আমি সর্বদা টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা মহোদয়গন,আমার সহপাঠী,সিনিয়র এবং জুনিয়রদের সাথে মতবিনিময়ের মাধ্যমেই জেলা সমিতির কার্যক্রমের অগ্রগতি বজায় রাখবো ইনশাআল্লাহ।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাছিবুর রহমান বলেন, আমার প্রধান কাজ হলো আমাদের সমিতির সকল সদস্যদের সমর্থন প্রদান,তাদের সমস্যাগুলোর সমাধান এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঠিক পরিবেশ নিশ্চিত করা। আমাদের সংগঠনের লক্ষ্য শুধুমাত্র শিক্ষার্থীদের একত্রিত করা নয়, বরং তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিজ নিজ ক্ষেত্রে সফল হওয়ার পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমি এই দায়িত্বের গুরুত্ব অনুধাবন করি এবং সবার স্বার্থের কথা মাথায় রেখে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রামে ছাত্রদলের গুলিতে আহত ২ শিবির-কর্মী…

নড়াইলে ফুল ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩ জন গ্রেফতার 

উন্নত মম শিরের বিজ্ঞান মেলায় যবিপ্রবি স্কুল এন্ড কলেজের চমক

রোটারেক্ট ক্লাব অব এইচএসটিইউ এর নেতৃত্বে সিয়াম-নিলয়

রাজশাহীর পবা হাইওয়ে থানার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা

আন্দোলনে গুলির ঘটনায় জড়িত পাবিপ্রবি কর্মকর্তার শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারাদিন ক্লান্তি ভাব? শরীরে ঘাটতি থাকতে পারে এই দুটি ভিটামিনের

যশোরে শেখ হাসিনার সচিব মে.জে. (অব) সালাহউদ্দিন মিয়াজীকে ঘিরে রেখেছে ছাত্র-জনতা, আটকের দাবি