বুধবার, 6 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সুমন ইসলামের দুইটি কবিতা

প্রতিবেদক
Md. Jubayer Islam
বুধবার, ৬ নভেম্বর ২০২৪ - ১২:৩৭ অপরাহ্ন

আগমন

দিবারাত্র রচন

  কালজয়ী ভাষণ

অন্তরের অঙ্গার

  আমার অহংকার ।।

ভয়ের আভাস

  ডাকছে সর্বনাশ

অমৃত অক্ষরে

  জাগিয়াছে প্রহরে ।।

কব্জিতে কেতান

  বাজিয়ে জয়গান

জাত-বেদ-ভুলি

  জাগো জাগে তুলি।।

সহসা কন্ঠমাঝে

  বিদ্রোহী বীন বাজে

মুক্তির চেতনায়

  রচিব ধ্বংস ধরায়।।

তান্ডবে ত্রিভুবন

  দেখিবে ভূকম্পন

মম গরজে ভবে

  মুক্তিকে আসতে হবে।।

****

বীর 

কভু হবে না নত

বীরের মাথা যত

শত অস্ত্রের ভয়

জানে করতে জয়।।

দাও যত হুমকি 

বীরের রক্তে কি

বাঁধা যায় দেখা

সে তো অগ্নি শিখা।।

অকুতোভয় বীর 

সন্তান বাঙালির

বিজয়ের পতাকা

আঁকছে দেখ একা।।

বীরের থাকে পণ

ছাড়িয়া মাতৃস্তন

জাগায় ভূ-কম্পন

যেথায় হয় আগমন।।

ভূ- লন্ঠিত করিয়া

বীর উঠে জাগিয়া

বুকে অঙ্গার রাখি

বিজয় যায় সে আঁকি।।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবির সিন্ডিকেট সভায় ২৩ শিক্ষার্থীর পিএইচ.ডি. ডিগ্রির অনুমোদন

নাগেশ্বরীতে সরকারি প্রণোদনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফার্মগেটে এক্সপ্রেসওয়ে র‍্যাম্পের নিচে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১

৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম মাভাবিপ্রবির ফরহাদ হোসেন

পোষাপ্রাণির স্বাস্থ্যসেবায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা- বাকৃবির অধ্যাপক

কুড়িগ্রাম জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত

পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত

ভারত-পাকিস্তান সংঘাত আমি ঠেকিয়েছি, নোবেল প্রাপ্য আমার: দাবি ট্রাম্পের

সিনিয়রকে মারধরের ঘটনায় হাবিপ্রবির ৯ শিক্ষার্থী বহিষ্কার

ভবিষ্যতে সৈরাচারমুক্ত ও দূর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে জুলাই গণঅভ্যুত্থান’২৪ বর্ষপূর্তীতে শেকৃবিতে র‍্যালির আয়োজন