শুক্রবার, 2 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে গাছ চুরি করে বিক্রির অভিযোগে  শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যানসহ ১৩ জনের নামে মামলা

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ২ মে ২০২৫ - ১১:০৭ পূর্বাহ্ন

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের শাহাবাদে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমানসহ ১৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (৩০ এপ্রিল) রাতে নড়াইল সদর থানায় মামলা করেছেন শাহবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মশিউর রহমান। বৃহস্পতিবার (১ মে) নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকা ব্যবস্থাপক শাহাব উদ্দিন ও প্রশিকার গঠিত সংগঠন প্রভাতী যুব সংঘের সভাপতি নড়াইল সদর উপজেলার তুজরডাঙ্গা এলাকার মুজিবুর রহমান, সদস্য একই এলাকার জরিনা বেগম, রজব আলী, মো. আজিবর, মো. ইলিয়াছ, ইমান আলী, মো. ওমর, মো. হায়দার, আবু সাঈদ, মো. এনামুল ও মো. শরিফুল। মামলার এজহারে বাদী অভিযোগ করেছেন, গত ২৯ এপ্রিল নড়াইল সদর উপজেলার শাহাবাদ বাজার থেকে হাজির বটতলা পর্যন্ত সরকারি রাস্তার জায়গা থেকে গাছ কর্তন ও চুরি করে বিক্রির সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন, কর্তনকৃত গাছ বোঝাই একটি ট্রাক এবং নছিমন জব্দ করেছেন নড়াইল সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার দেবাশীষ অধিকারী। তখন ঘটনাস্থলে শ্রমিকদের জিজ্ঞাসাবাদ ও খোঁজ নিয়ে জানা যায়, মামলার আসামিরা কোনো ধরনের অনুমতি ছাড়াই সরকারি খাস জমি থেকে গাছ কেটে বিক্রি করেছে। এর আগেও একবার তারা ওই জমি থেকে গাছ বিক্রি করেছিল। জব্দ করা গাছের লগ, ডালপালা এবং পূর্বে কর্তনকৃত গাছের অবশিষ্ট ভূমি সংলগ্ন গুড়ি পর্যবেক্ষণ করে বোঝা গেছে ওই স্থান থেকে আনুমানিক পাঁচ লাখ টাকার অধিক গাছ চুরি করে কর্তন ও বিক্রয় করা হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, প্রশিকার চুক্তির সময় সড়কটি ব্যক্তি মালিকদের জমিতে ছিল, পরে ২০১৫ সালে এটি খাস খতিয়ানভুক্ত হয়। খাস জমি থেকে গাছ কাটা বেআইনি। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মুক্তাগাছা থেকে অবৈধ ভারতীয় চিনি ও ব্লেড জব্দসহ ০৩ চোরাকারবারি গ্রেফতার

ডিআইইউতে স্ক্যাবিস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডিআইইউতে সরস্বতী পূজার আয়োজন

কুড়িগ্রামে খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ৫

সাংবাদিক পরিচয়ে জাল টাকার ব্যবসা, জনতার হাতে আটক

ক্যাম্পাসে আমভর্তা খাওয়া নিয়ে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ

নড়াইলে চাঞ্চল্যকর শিশু হামিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি পালিত

আসছে নতুন বছরে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রত্যাশা

না.গঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযান: আ.লীগ নেতাসহ ৩৫ জন গ্রেপ্তার