সোমবার, 5 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মৎস অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত পদে দ্রুত নিয়োগের দাবিতে শেকৃবিতে মানববন্ধন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ৫ মে ২০২৫ - ১১:৩৩ অপরাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ২০১৫ সালে সৃজিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট পদে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ ও মেরিন সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা।

 

সোমবার ( ৫ মে )  দুপুর  ১টায়  বিশ্ববিদ্যালয়ের এম মহবুবউজ্জামান  অ্যাকাডেমিক ভবন এর সামনে থেকে মানববন্ধনটি  শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

 

২০১৫ সালের এপ্রিলে উপসচিব মো. সফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রস্তাবনায় “মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা” পদে ৩৯৫টি নতুন পদসহ মোট ৬৩৭টি স্থায়ী পদ সৃজনের প্রস্তাবনা উত্থাপন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগ এই প্রস্তাবে সম্মতি দিলেও বিগত ১০ বছরেও তা বাস্তবায়ন হয়নি।

 

প্রস্তাবনায় উল্লেখ ছিল, বিসিএস (মৎস্য) কম্পোজিশন ও ক্যাডার রুলস সংশোধন, নতুন পদসমূহ নিয়োগবিধিতে অন্তর্ভুক্তকরণ এবং ধাপে ধাপে তিন বছরের মধ্যে সরাসরি নিয়োগ কার্যক্রম গ্রহণের নির্দেশনা। কিন্তু এসব নির্দেশনার বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, নবম গ্রেডভুক্ত “মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা” পদটি শুধুমাত্র ফিশারিজ ও মেরিন সায়েন্স অনুষদের জন্য নির্ধারিত। তারা দাবি জানান, নতুন পদ সৃজন নয়, বরং ২০১৫ সালে সৃজিত স্থায়ী পদগুলোর দ্রুত বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।

 

মানববন্ধনে শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো:

১. ২০১৫ সালের সৃজিত অর্গানোগ্রামের পূর্ণ বাস্তবায়ন।

২. “মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা” পদ নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করা।

৩. ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু করে মৎস্য খাতে দক্ষ জনবল নিশ্চিত করা।

 

শিক্ষার্থীরা আরও বলেন, এই অর্গানোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে দেশের মৎস্যখাত আরো সামনে এগিয়ে যাবে।  এই সমস্যা  সমাধানে শিক্ষার্থীরা  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের অফার প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থীর

নাগেশ্বরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

অরাজনৈতিক সংগঠনে রাজনৈতিক ব্যাক্তিবর্গ

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় 10 টি ভুল এড়ানো উচিত

শহিদ সেনা ও স্থানীয় সরকার দিবসে নাগেশ্বরীতে আলোচনা সভা ও শোভাযাত্রা

পাবিপ্রবির রসায়ন বিভাগে ‘ বাংলাদেশে এপিআই ডিপেন্ডেন্সি-অপরচুনিটি’ বিষয়ক সেমিনারের অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় আহত যবিপ্রবির তিন শিক্ষার্থী

ভাসানী বিশ্ববিদ্যালয়ে সনদ পেতে ঘুরতে হয় সাত দপ্তরে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে বাকৃবিতে সেমিনার

বাংলাদেশী ইব্রাহিমের লাশ তিনদিন পর ফেরত দিল বিএসএফ