সোমবার, 5 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভুয়া মেজর পরিচয়ে বিয়ে, প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

প্রতিবেদক
shafiel alam sumon
সোমবার, ৫ মে ২০২৫ - ১১:৫৬ অপরাহ্ন

সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিয়ে করতে গিয়ে ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। ময়মনসিংহ র‌্যাব–১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান জানান, মোঃ মাহিন হোসেন প্রতারক প্রকৃতির লোক। বাদীর মেয়ের সাথে আটককৃত আসামী সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সখ্যতা গড়ে তুলে।

পরবর্তীতে ফুসলিয়ে গোপনে বিবাহ রেজিষ্ট্রি করে। বিয়ের বিষয় জানাজানি হলে বাদী তার মেয়েকে তার জামাইসহ বাসায় আসতে বলে। আসামী মোঃ মাহিন হোসেন বাসায় আসলে তার কাছে মেজর আইডি এবং কর্মস্থল জানতে চাইলে সে অসঙ্গতিমূলক কথাবার্তা বলতে থাকে। সে জানায় র‌্যাব–১৪, ময়মনসিংহ এর সিও এর দায়িত্ব পেয়েছে।

বিষয়টি বাদীর সন্দেহজনক মনে হলে তা যাচাই বাচাই করার জন্য ঢাকা ও ময়মনসিংহ ক্যান্টনম্যান্টে যোগাযোগ করলে তার মেজর আইডিটি সঠিক পাওয়া যায়নি। এ সংক্রান্তে র‌্যাব–১৪, ময়মনসিংহ অধিনায়ক বরাবর অভিযোগ করলে অধিনায়কের নির্দেশক্রমে, র‌্যাব–১৪, ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল ৫ মে ২০২৫ রাত অনুমান ৩ টা ২০ মি বাদীর বাড়িতে যায় এবং মেজর পরিচয় দেওয়া মোঃ মাহিন সহ অন্যান্য আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি, অসংলগ্ন কথা বার্তা বলতে থাকে ।

পরবর্তীতে র‌্যাব–১৪, ময়মনসিংহের অধিনায়ক এর নির্দেশক্রমে আসামীদের গ্রেফতার করা হয়।আসামীদের সাথে থাকা আলামত তিনটি এ্যানড্রোয়েড মোবাইল ফোন, নগদ ৩৯০০/- টাকা,
একটি টয়েটা কার সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে মেজর পরিচয় দেওয়া মোঃ মাহিন হোসেন (৩১), পিতা– তাফাজ্জল হোসেন, সাং– মরকাটা বাজার, থানা– চৌদ্দগ্রাম, জেলা–কুমিল্লা, বর্তমান ঠিকানা–৬২৮ থানা–চৌদ্দগ্রাম, জেলা–কুমিল্লা, বর্তমান ঠিকান–৬২৮ আদর্শনগর, বাড্ডা, থানা–ভাটারা, ডিএমপি ঢাকা। তাকে সহযোগীতা করা অন্যান্য আসামীরা হচ্ছে মোঃ ইউসুফ হোসেন (৩৫), পিতা–আবুল কাশেম, সাং–সোনাকাটিয়া, থানা–চৌদ্দগ্রাম, ৩। মোঃ মোর্শেদ (৩৫), পিতা–মৃত আঃ খালেক, সাং–ডুমুরিয়া, থানা–হোমনা, উভয় জেলা–কুমিল্লা ৪। মোঃ মনির হোসেন (৩২), পিতা–মৃত দেলোয়ার হোসেন, সাং–আরধিপাড়া, থানা–শ্রীনগর, জেলা–মুন্সিগঞ্জ। গ্রেফতারকৃত আসামিদেরকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

তেহরানে হামলার পর পাল্টে গেল সমীকরণ, ইরানের পাশে ৪ পরমাণু শক্তিধর দেশ

বাংলাদেশ দলে গোলমেশিন হয়ে উঠতে পারে জায়ান হাকিম, অপেক্ষা কেবল সময়ের

ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

যোগদানের দিনে দোয়া ও সহযোগিতা চাইলেন বশেমুরবিপ্রবি ভিসি, প্রো- ভিসি

দেশে প্রথমবার মুরগির আইবিএইচ রোগের ভাইরাসের দুটি সেরোটাইপ শনাক্ত

ভ্যানে শাকসবজি বিক্রি করেই চলে যার জীবন