শুক্রবার, 9 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীর ২ সাবেক চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধ

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ৯ মে ২০২৫ - ১২:২০ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। তারা হলেন-তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশিদ ও গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। এদিন দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি পৃথক দুটি আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলা চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে বহ্নিশিখার সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

হবিগঞ্জের পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের লড়াইটা কেবল বাংলাদেশে  নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী

কুড়িগ্রামে ভ্যাকসিনেটরদের সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তার মতবিনিময়

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

নাগেশ্বরীতে ভূমি কর আদায়ে নববর্ষে হালখাতার নতুন দিগন্ত

শেকৃবিতে গাঁজাসহ শিক্ষার্থী আটক

সাংবাদিকের উপর হামলার বিচার চেয়ে জবিতে মানববন্ধন

মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা ‎

হোসেনপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

১০ লাখ টাকা ছিনতাই ঘটনার চাঞ্চল্যকর তথ্য