সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে চট্টগ্রামের ‘ওসি’ নেজাম

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ১০:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বিএনপি নেতাকর্মীদের রোষের মুখে পড়েছেন। তাঁকে কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। এ সময় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন তারা।
নেতাকর্মীরা জানান, বিগত ১৫ বছর ওসি নেজামের অত্যাচারে তারা শান্তিতে বাসায় ঘুমাতে পারেনি।
সোমবার (৬ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করছেন।
তখন বিএনপির একজন ওসি নেজামকে আওয়ামী লীগের দোসর পরিচয় দিয়ে চিৎকার শুরু করে।
জনৈক লোক বলেন, এ আওয়ামী লীগের দোসর ওসি নেজামের কারণে আমি আমার সন্তানের মুখও দেখতে পাইনি। সে আমাদের নেতা ডা. শাহাদাত ভাইকেসহ আমাদের আজ ১৫ বছর কষ্ট দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। ঘটনা মাত্র ঘটলো। পরে বিস্তারিত জানানো যাবে।’
নেজাম উদ্দিন কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাম পরিবর্তন হওয়া যবিপ্রবির ভবনগুলোতে বসছে নতুন নামফলক

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় পাইকারি চালের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

সাংবাদিকের উপর হামলার বিচার চেয়ে জবিতে মানববন্ধন

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রদলের নিন্দা প্রকাশ

কচাকাটায় গাজায় গণহত্যা ও মুসলিম নিধনের প্রতিবাদে বি*ক্ষোভ মি*ছিল

পাবিপ্রবিতে ‎পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মী নিয়ে জিয়া সাইবার ফোর্স কমিটি গঠন ‎

হাবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুবির ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলন ও মুগ্ধকে নিয়ে প্রশ্ন

চরের ৪৫০০ হতদরিদ্র পরিবারে কোরবানির আনন্দ পৌঁছে দিচ্ছে যাকাত ফাউন্ডেশন

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের নিকট হস্তান্তর