শনিবার, 9 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ৯ নভেম্বর ২০২৪ - ৬:৫৬ অপরাহ্ন

“সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে আজ বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদযাপন করা হয়েছে।

 

এ উপলক্ষে আজ শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান ও স্থাপত্য ও প্লানিং অনুষদের ডিন ড. উদয় হাসান, শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের কার্যালয়ে এসে শেষ হয়। 

 

শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান মো. কামরুল হাসান, এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে পাবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, বড় শহরগুলোকে আমাদের সঠিক পরিকল্পনামাফিক সাজাতে হবে। নাগরিক সুবিধা বৃদ্ধি করতে হবে। প্রতিটি শহরকে বসবাসের যোগ্য করে গড়ে তুলে সৌন্দর্যকে ধরে রাখতে হবে।

 

উল্লেখ্য, আলোচনা সভা শেষে স্বাধীনতা চত্ত্বরে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে কেক কাটা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুয়েট ছাত্রদলের হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

জমকালো আয়োজনে রাবিতে শুরু শৈত্যোৎসব ও পিঠা পুলি মেলা

পবিপ্রবিতে দূর্যোগে পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা

কুবিতে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারাব পৌর ছাত্রদলের বিশাল শোডাউন   

হলের ছাত্রদের মতামতের আলোকে সাজানো হবে আশরাফুল হক হলের লাইব্রেরি- প্রভোস্ট

হবিগঞ্জ বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মালামাল ও যানবাহন আটক

ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ৪ দিনব্যাপী দ্রুত আয় বর্ধনমূলক প্রশিক্ষণ

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ আগুন

চোকার্স-এর তকমা ঘুচালো প্রোটিয়ারা