বৃহস্পতিবার, 15 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সাম্য হত্যা: ৩ দফা দাবিতে বাকৃবি ছাত্রদলের কালোব্যাজ ধারণ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ - ৮:৪১ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ছাত্রদল নেতা ও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে তিন দফা দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

 

বৃহস্পতিবার (১৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে ওই তিন দফা দাবি উত্থাপন করা হয়।

 

তিন দফা দাবি গুলো হলো: শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা ও মুক্ত মতপ্রকাশের নিশ্চয়তা।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সদস্য ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা । এসময় তারা “সাম্যের রক্ত বৃথা যেতে দিবো না”, “নিরাপদ ক্যাম্পাস চাই”, “ভিসি-প্রক্টরের পদত্যাগ চাই”—ইত্যাদি স্লোগান দেন। 

 

এ সময় আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘শাহরিয়ার আলম সাম্য ছিল ছাত্ররাজনীতির একজন সাহসী, মেধাবী ও নিবেদিতপ্রাণ কর্মী। তাকে হত্যা করে শুধু একজন ছাত্রনেতাকে নয়, একটি প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত দেশের প্রধান বিদ্যাপীঠে যখন ভিন্নমতের ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন তা শুধু সাম্যর নয়—প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা হুমকির মুখে পড়ে।’

 

তিনি আরো বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ে কীভাবে প্রশাসনের ছায়াতলে এমন নৃশংসতা সংগঠিত হয়? আমরা স্পষ্টভাবে বলতে চাই, সাম্য হত্যার দায় ঢাবির ভিসি ও প্রক্টর এড়াতে পারেন না। তাদের পদত্যাগ এখন সময়ের দাবি। আমাদের ৩ দফা দাবি যদি অগ্রাহ্য করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ছাত্রদল কখনও রক্তের ঋণ ভুলে না।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

তালীম এর উদ্যোগে ‘প্রোডাক্টিভ রামাদান এন্ড ইফেক্টিভ যাকাত’ কর্মশালা

এবার বাপ্পী – মোমেনের দায়িত্বে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব 

হবিগঞ্জ মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে জেলা ছাত্রদলের মানববন্ধন

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে প্রদর্শিত হলো “বন্যা প্রতিরোধী স্বল্প মূল্যের আবাসন” প্রকল্প

স্বাধীনতার বয়স ৫৪ বছর, আমার বয়স ৬০ এর কাছাকাছি

ময়মনসিংহের দুই শত বছরের পূরাণো বাড়ি ভাঙ্গা নিয়ে তোলপাড়

যুব উন্নয়নে UNFPA ও যুব মন্ত্রণালয়ের যুগান্তকারী চুক্তি

আজীবন বহিষ্কার ২ বিএনপি নেতা