শুক্রবার, 16 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাল্ট প্রাইজ বাংলাদেশের জাতীয় প্রতিযোগিতায় পবিপ্রবির প্রথম প্রতিনিধি দল “টিম বাগ এক্স”

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১৬ মে ২০২৫ - ১২:০৭ অপরাহ্ন

আগামী ১৭ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাল্ট প্রাইজ বাংলাদেশের জাতীয় প্রতিযোগিতা।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) থেকে টিম বাগ এক্স এর প্রতিনিধি হয়ে কৃষি অনুষদের শিক্ষার্থী নাফিস ও প্রানণ অংশগ্রহণ করতে যাচ্ছেন। তারা হাল্ট প্রাইজ অ্যাট পিএসটিইউ ২০২৫-এর চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে।

এই বছরই প্রথমবারের মতো হাল্ট প্রাইজ বাংলাদেশের জাতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ৫৫টি দল প্রতিযোগিতা করবে। এর মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) থেকে প্রথমবারের মতো কোনো দল জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য এক বিশাল অর্জন।

হাল্ট প্রাইজ হলো জাতিসংঘের সহায়তায় পরিচালিত বিশ্বখ্যাত একটি সামাজিক উদ্যোগভিত্তিক স্টার্টআপ প্রতিযোগিতা, যেখানে তরুণরা বৈশ্বিক সমস্যার সমাধানে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। প্রতি বছর বিশ্বব্যাপী লক্ষাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং বিজয়ী দল ১ মিলিয়ন ডলার স্টার্টআপ ফান্ড পায়।

টিম বাগ এক্স-এর জন্য রইল অগ্রিম শুভকামনা। তাদের এই সাফল্য পিএসটিইউ এর জন‍্য গর্বের।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান,৬০ হাজার টাকা জরিমানা

বিএনপির রেখে যাওয়া মুক্তবাজার অথনীতিকে গত ১৫ বছরে কুক্ষিগত করা হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরী

হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর, বিচারে নিরব বিশ্ববিদ্যালয় প্রশাসন

জবি শিক্ষক সেকান্দারকে অবাঞ্চিত ঘোষণা করে শিক্ষার্থীদের মানববন্ধন

রাবির সাংবাদিকতা বিভাগে ‘সাসটেইনেবল জার্নালিজম’ শীর্ষক কর্মশালা

এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

ভর্তিচ্ছুদের জন্য বাকৃবির বিশেষ বাস সার্ভিস

নাগেশ্বরী বিএনপির নব গঠিত কমিটিতে ৬ জন সাংবাদিক

গত ১ বছর ধরে সংস্কারের দাবানল চলছে: অধ্যাপক ড. গোলাম রাব্বানী