শুক্রবার, 30 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে যবিপ্রবিতে দোয়া মাহফিল ও তবারক বিতরন

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ৩০ মে ২০২৫ - ১০:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) -এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় দোয়া শেষে সাধারণ মুসল্লিদের মাঝে তবারক বিতরন করা হয়।

 

আজ শুক্রবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শ লালনকারী শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসর নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদের ইমামের অনুপস্থিতিতে  দোয়া পরিচালনা করেন মুয়াজ্জিন রুহুল আমিন। 

 

১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি নিহত হন। জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং ‘জেড ফোর্স’-এর অধিনায়ক ছিলেন।

 

দোয়া অনুষ্ঠানে সাধারণ মুসল্লিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে পরিবহন ব্যবস্থা সংস্কার দাবিতে মানববন্ধন

মাদকের সাথে সম্পৃক্ত থাকায় চার শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ প্রশাসনের

খুবিতে প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশন তারিখ ঘোষণা

কুবির এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪, নিহতদের বাড়িতে শোকের মাতম 

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিতে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের প্রতিবাদ ও নিন্দা

হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

বাকৃবির আশরাফুল হক হলে জুলাই বিপ্লব টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

বিসিবির আস্থায় মিরাজ, পেলেন ওয়ানডে দলের নেতৃত্ব

চট্টগ্রাম কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী