শনিবার, 19 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রতিবেদক
Ratul Khan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ - ১২:১৪ পূর্বাহ্ন

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৩টা থেকে দুপুর ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয় পরীক্ষা।

চলতি বছর ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন প্রার্থী বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১০৯টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। গড়ে একটি আসনের জন্য প্রায় ৯৭ জন প্রার্থী রয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শুরু হয়েছে এ ভর্তি পরীক্ষা। এবার প্রথমবারের মতো খুলনার পাশাপাশি ঢাকা এবং রাজশাহীতেও পরীক্ষা নেওয়া হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে এই ইউনিটে অংশ নেন ৭ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। সকাল ১০:৩০ থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একইদিন বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ‘ড্রইং পরীক্ষা’ নেওয়া হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে। এখানে পরীক্ষায় অংশ নেবেন ১১ হাজার ১৫৬ জন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ‘Solidworks Contest’ আয়োজিত

শ্বশুড়বাড়িতে হামলা: অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুরুতর আহত

ইবির ছাত্রী হলে ঢুকে ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা পেল পদোন্নতি 

শিশুর মর্মান্তিক মৃত্যু: ছাদ থেকে পড়ে প্রাণ হারালো এক অবুঝ প্রাণ

নকল ভিসা ও বিমান টিকিট বানিয়ে প্রতারণা র‌্যাবের হাতে আটক প্রতারক

যশোরে আলোচিত পুলিশ সোহেল রানা পেলেন ইতিবাচক নাগরিকবান্ধব দক্ষতা পুরস্কার

ফুলবাড়ীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রাবি কুমিল্লা জেলা সমিতির নেতৃত্বে রহিম-তরিকুর

উচ্চ রক্তচাপ কমাতে ও হার্টের জন্য উপকারী নাপা শাক কেন এত জনপ্রিয়!

শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষক চন্দন পদত্যাগে বাধ্য হলো