বৃহস্পতিবার, 12 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ ও ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন বিমানটিতে

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ - ৫:৪১ অপরাহ্ন

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটিতে ২৩২ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে দুর্ঘটনার পর এক্স-পোস্টে এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে, ‘বোয়িং ৭৮৭-৮’ বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন বলেছেন, গভীর দুঃখের সঙ্গে আমি নিশ্চিত করছি যে, আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকে পরিচালিত ফ্লাইটটি একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।

তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য হলো সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করা।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি ঘরবাড়ির খুব কাছ থেকেই উড়ে যাচ্ছিল। এরপরই হাঠাৎ সেটি নিচে নামতে শুরু করে এবং এক পর্যায়ে বিধ্বস্ত হয়। পরে ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বিজনেস প্রিমিয়ার লীগের নিলাম অনুষ্ঠিত

বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল

ক্রিস্টাল ইন্সুরেন্স জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি চ্যাম্পিয়নশিপ (পুরুষ) – ২০২৫’ আয়োজন করছে বাংলাদেশ রাগবি ফেডারেশন

পাঁচবিবিতে গ্রাম আদালত অনুষ্ঠিত 

সিদ্ধিরগঞ্জে মাদক, চুরি, ছিনতাই ও কিশোরগ্যাং প্রতিরোধে ওসির ঘোষণা

রাবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী গবেষণা মেলা

আমরা বিপ্লবী শক্তি, আমাদের হারানোর কিছুই নেই: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

রাবিতে অষ্টম ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ১-২ ফেব্রুয়ারি, চলছে রেজিস্ট্রেশন