বৃহস্পতিবার, 12 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভারতে ভয়াবহ বিমান বিধ্বস্ত, ২৪২ জনের মধ্যে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ - ৫:৫৪ অপরাহ্ন

ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এদিন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট বিধ্বস্ত হয়। বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী।

প্রাথমিক সূত্র অনুযায়ী, উড়োজাহাজটির গন্তব্য ছিল লন্ডন, এবং বিজয় রূপাণী সেই ফ্লাইটের যাত্রী হিসেবে বোর্ডিং বাসেও উঠেছিলেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহকারী প্রশান্ত ভালা। তিনি জানান, বিমানবন্দরে নিজেই বিজয় রূপাণীকে পৌঁছে দিয়েছেন। দুর্ঘটনার পর থেকে বর্ষীয়ান এই বিজেপি নেতার অবস্থান নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ ফ্লাইটে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান, এবং ৭ জন পর্তুগিজ নাগরিক। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বিজয় রূপাণী রাজকোট পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে পরিচিত এই নেতার সম্ভাব্য দুর্ঘটনায় পতিত হওয়ার খবরে গভীর উদ্বেগে রয়েছে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব।

উদ্ধারকার্য এখনো চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কৃষি গুচ্ছের ১২৭ আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

বাকৃবিতে ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় পরিচয় পত্র পরিষেবা নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়

শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর শুভ উদ্বোধন

কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা জারি

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সকল বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

শেরপুরে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত, বাসে আগুন

বুটেক্সের হলগুলোতে হলফেস্ট-২০২৪ আয়োজিত

রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে কাল